উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ দোকান ভস্মীভূত, ব্যবসায়ীর মৃত্যু - দৈনিক পাঠক কণ্ঠ
admin
১০ নভেম্বর ২০২৫, ১:৪১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

উখিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ দোকান ভস্মীভূত, ব্যবসায়ীর মৃত্যু

                                                                                                                   অ- অ+

কক্সবাজারের উখিয়া সদর বাজারে ভয়াবহ আগুনে পুড়ে গেছে ১৬টি দোকান ও ২টি ঘর। এ ঘটনা এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে৷ সোমবার (১০ নভেম্বর) বিকাল সাড়ে ৩টার দিকে উখিয়া কাঁচা বাজার সড়কের একটি লন্ড্রির দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিস কাজ করে।

এরপর ধাপে ধাপে রামু, কক্সবাজার, টেকনাফসহ মোট ১০টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে টানা দু‘ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় মোহাম্মদ আলী (৫৭) নামের এক কাপড় ব্যবসায়ী দগ্ধ হয়ে মারা গেছেন। তিনি সাতকানিয়া উপজেলার মৃদাখালী এলাকার মৃত আলী মিয়ার ছেলে এবং উখিয়া সদরে একটি বেডশিট ও পর্দার দোকানের মালিক ছিলেন। এ সময় ফায়ার সার্ভিসের এক কর্মীসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

কক্সবাজার সদর ফায়ার সার্ভিসের কর্মকর্তা শফিক হোসেন বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। উখিয়া, রামু, কক্সবাজার ও টেকনাফের মোট ১০টি ইউনিট মিলে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনি। এ ঘটনায় আমাদের এক সহকর্মী আহত হয়েছেন। প্রাথমিকভাবে ১৬টি দোকান ও দুটি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে।

উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসরিন জেরিন জানান, দগ্ধ হয়ে মারা যাওয়া মোহাম্মদ আলীর লাশ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়েছে। এছাড়া আহত ১০ জনের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে, একজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT