আসন্ন নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: চকরিয়ায় সালাহ্উদ্দিন আহমদ। - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৩ জানুয়ারী ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আসন্ন নির্বাচন হবে বিশ্বজুড়ে স্বীকৃত ও প্রশংসিত: চকরিয়ায় সালাহ্উদ্দিন আহমদ।

                                                                                                                   অ- অ+

মোঃ আলমগীর হোসেন রানা
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও তৃণমূলের নেতাকর্মীদের চাঙ্গা করতে কক্সবাজারের চকরিয়ায় পৌরসভা বিএনপির প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকাল ১০টায় চকরিয়া সরকারি হাইস্কুল সংলগ্ন নির্বাচনী অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমদ। আসন্ন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “দেশের মানুষ এখন তাদের অধিকার সম্পর্কে অতীতের যেকোনো সময়ের চেয়ে অনেক বেশি সচেতন। তারা নিজেরাই এবার নিজেদের ভোটাধিকার পাহারা দেবে।”

তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, এবারের নির্বাচন বিশ্বের কাছে একটি স্বীকৃত, সুষ্ঠু ও প্রশংসিত নির্বাচন হিসেবে গণ্য হবে। নেতাকর্মীদের উদ্দেশে তিনি নির্দেশ দেন, “গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে আমাদের প্রতিটি মানুষের ঘরে ঘরে যেতে হবে এবং ধানের শীষের জন্য ভোট চাইতে হবে।”

চকরিয়া পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিমের সঞ্চালনায় অনুষ্ঠিত এই প্রতিনিধি সভায় বিশেষ অতিথি ও বক্তা হিসেবে উপস্থিত ছিলেন:এনামুল হক, সভাপতি, চকরিয়া উপজেলা বিএনপি। আবুল হাসেম, সহ-সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি। এম মোবারক আলী, সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা বিএনপি। অধ্যাপক মু. ফখরুদ্দিন ফরায়েজী, সাবেক সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা বিএনপি। আবু তাহের চৌধুরী, সাবেক অধ্যাপক ও সাবেক সাংগঠনিক সম্পাদক, জেলা বিএনপি। নুরুল আমিন, সাংগঠনিক সম্পাদক, চকরিয়া পৌরসভা বিএনপি। সাজ্জাদুল কবির, সাবেক সাংগঠনিক সম্পাদক, চকরিয়া পৌরসভা বিএনপি। মাহমুদুর করিম, সাংগঠনিক সম্পাদক, চকরিয়া পৌরসভা বিএনপি।

সভায় চকরিয়া পৌরসভা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দসহ পৌরসভার আওতাধীন সকল ওয়ার্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করার প্রত্যয় ব্যক্ত করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT