চকরিয়ায় প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বর্ণাঢ্য সংবর্ধনায় বিদায় - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৩১ ডিসেম্বর ২০২৫, ১২:২৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় প্রধান শিক্ষককে ঘোড়ার গাড়িতে চড়িয়ে বর্ণাঢ্য সংবর্ধনায় বিদায়

                                                                                                                   অ- অ+

মো. কামাল উদ্দিন, নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মাষ্টার মোরশেদুল আলমকে ব্যতিক্রমধর্মী ও বর্ণাঢ্য সংবর্ধনার মাধ্যমে বিদায় জানিয়েছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রীরা।

প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের উদ্যোগে বুধবার (৩১ ডিসেম্বর) সকালে বিদ্যালয় প্রাঙ্গণে এক অনাড়ম্বর কিন্তু আবেগঘন সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান শিক্ষক মোরশেদুল আলমের অবসরজনিত বিদায়ের পাশাপাশি বিদ্যালয়ের দাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাষ্টার আবুল কাশেম ফারুক, প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মরহুম শফিকুর রহমান (মরণোত্তর), অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব জহির আহমদ, বিদ্যালয়ের সাবেক সভাপতি কামাল হোসেন (মরণোত্তর), সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ হোসেন ও চিত্তরঞ্জন রুদ্রসহ সাবেক সভাপতি, দাতা সদস্য, শিক্ষানুরাগী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা জানানো হয়।

খোন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদের আহ্বায়ক আকতার হোসেনের সভাপতিত্বে এবং সদস্য সচিব সুব্রত কান্তি রুদ্র ও সদস্য এনামুল হক নয়নের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা শিক্ষা অফিসার মহিউদ্দিন মোঃ আলমগীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা এ.এস.এম মনির উদ্দিন, দিগরপানখালী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক সিরাজ উদ্দিন আহমেদ, দর্পন মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির পরিচালক তাপস রুদ্র, বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক মোহাম্মদ হোসাইন ও চিত্তরঞ্জন রুদ্র, সাবেক সভাপতি মাওলানা নজির আহমদ, সাবেক সভাপতি ও দাতা সদস্য সাংবাদিক আবুল মনসুর মোঃ মহসিন, বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা মিজানুর রহমান, রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার সাহেদুল মোস্তফা, নাপিতখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নুরুল হোসাইন নূরী, পিএইপি স্টীল কমপ্লেক্স সীতাকুণ্ডের উপ-ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার জয়দেব শীল (অর্জুন), চাটখিল থানার অপারেশন অফিসার অজয় দেব শীল, চিকিৎসক ডা. হিমেল রুদ্র হিমু (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য), ডা. তৌহিদুল ইসলামসহ আরও অনেকে।

অনুষ্ঠান শেষে বিদায়ী প্রধান শিক্ষক মাষ্টার মোরশেদুল আলমকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে চড়িয়ে সম্মানের সঙ্গে তাঁর নিজ বাড়িতে পৌঁছে দেওয়া হয়। এ সময় প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে মহিউদ্দিন, ওমর ফারুক, জাহেদ, মান্নান, রুকন, সৌরভ, রিফাত, মিজবা, শরীফ, বাবুল, রুপন, রনধীর, শ্রীধন, সাইমুন, সাগরসহ অনেকে উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, মাষ্টার মোরশেদুল আলম ১৯৮৯ সাল থেকে চলতি বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত প্রায় ৩৭ বছর ধরে উক্ত শিক্ষা প্রতিষ্ঠানে নিষ্ঠা, সততা ও আদর্শের সঙ্গে শিক্ষকতা পেশায় দায়িত্ব পালন করেন। তাঁর কর্মজীবন শিক্ষার্থী ও সহকর্মীদের কাছে আজীবন অনুকরণীয় হয়ে থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT