সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উত্তর বিনামারায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৩০ ডিসেম্বর ২০২৫, ৬:৩৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে উত্তর বিনামারায় কোরআন তেলাওয়াত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

                                                                                                                   অ- অ+

মোঃ আলমগীর হোসেন রানা 

বিএনপি চেয়ারপারসন, সাবেক সফল তিনবারের প্রধানমন্ত্রী ও আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে তাঁর রুহের মাগফেরাত কামনায় চকরিয়ায় কোরআন তেলাওয়াত ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

আজ ৩০ ডিসেম্বর, মঙ্গলবার ভোর ৬টায় বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে গভীর শোকের ছায়া নেমে এসেছে রাজনৈতিক অঙ্গনসহ সাধারণ মানুষের মাঝে।

কোরআন তেলাওয়াত ও মোনাজাত
মরহুমার আত্মার শান্তি কামনায় মঙ্গলবার সকাল সাড়ে সাতটায় উত্তর বিনামারা হাফেজখানায় কোরআন তেলাওয়াত এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মাহফিলে দেশমাতার জীবনের সকল ভুলত্রুটি ক্ষমা করে তাঁকে একজন দেশপ্রেমিক, ইনসাফপূর্ণ শাসক ও গণতান্ত্রিক আন্দোলনের আপসহীন নেত্রী হিসেবে জান্নাতে উচ্চ মাকাম দান করার জন্য মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। সেই সাথে তাঁর শোকসন্তপ্ত পরিবার ও দেশবাসীকে এই শোক সইবার শক্তি প্রদানের জন্য দোয়া করা হয়।

উক্ত দোয়া ও মোনাজাত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: মাষ্টার মোঃ আলমগীর হোসেন রানা, গণশিক্ষা বিষয়ক সম্পাদক, চকরিয়া পৌরসভা বিএনপি, হাফেজ নিজাম উদ্দিন, ইমাম, উত্তর বিনামারা আল আকসা জামে মসজিদ, নুরুল আমিন, সহকারী ইমাম, উত্তর বিনামারা আল আকসা জামে মসজিদ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ ও হাফেজখানার ছাত্রবৃন্দ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন উত্তর বিনামারা আল আকসা জামে মসজিদের সহকারী পেশ ইমাম জনাব নুরুল আমিন। মোনাজাত শেষে মরহুমার স্মরণে গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন উপস্থিত নেতৃবৃন্দ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT