সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ
২২ ডিসেম্বর ২০২৫, ১১:১৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সেনবাগে ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সমাপনী সম্পন্ন

                                                                                                                   অ- অ+

প্রেস বিজ্ঞপ্তি :

নোয়াখালীর সেনবাগ উপজেলায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে ‘ফাদারস এইড বাংলাদেশ’ কর্তৃক আয়োজিত জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫-এর সমাপনী পর্ব অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) উপজেলার ঐতিহ্যবাহী সেনবাগ ফাজিল মাদ্রাসা কেন্দ্রে এই চূড়ান্ত পরীক্ষা সম্পন্ন হয়।
উপজেলার ছব্বিশটি মাদ্রাসা থেকে প্রাথমিক বাছাইয়ে উত্তীর্ণ হওয়া ২৮২ জন মেধাবী ছাত্র-ছাত্রী এই সমাপনী পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা চলাকালীন কেন্দ্র পরিদর্শন করেন উপজেলার বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট, সহ-সুপার, অধ্যাপক, সাংবাদিক, রাজনীতিবিদ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তারা মাদ্রাসা শিক্ষার্থীদের মেধা বিকাশে ফাদারস এইড বাংলাদেশের এই অনন্য উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।
আয়োজক সূত্রে জানা যায়, গত ১৩ নভেম্বর ২০২৫ তারিখে উপজেলার ২৬টি কেন্দ্রে একযোগে এই প্রতিযোগিতার প্রথম পর্ব অনুষ্ঠিত হয়েছিল। এতে প্রায় ১২০০ ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে। তাদের মধ্য থেকে মেধার ভিত্তিতে ২৮২ জনকে ফাইনাল রাউন্ড বা সমাপনী পর্বের জন্য নির্বাচিত করা হয়। আয়োজনটি সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ফাদারস এইড-এর পরিচালক এ এইচ এম মহিউদ্দিন। তিনি বলেন, “বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, শিক্ষক প্রতিনিধি, অভিভাবক, সাংবাদিক ও সমাজসেবকদের আন্তরিক সহযোগিতায় আমরা এই চ্যালেঞ্জিং আয়োজনটি সম্পন্ন করতে পেরেছি। আমরা বিশ্বাস করি, এই ধরনের প্রতিযোগিতা শিক্ষার্থীদের সৃজনশীল ও ইসলামিক জ্ঞান অর্জনে উৎসাহিত করবে।”
তিনি আরও জানান, সমাপনী পর্বের উত্তরপত্র মূল্যায়নের মাধ্যমে খুব শীঘ্রই ‘জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫’-এর সেরা দশজনসহ অন্যান্য বৃত্তিপ্রাপ্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT