মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও ডিসপ্লে-তে কোয়ান্টামের ডাবল হ্যাটট্রিক, ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননা - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
১৭ ডিসেম্বর ২০২৫, ১২:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মহান বিজয় দিবসে কুচকাওয়াজ ও ডিসপ্লে-তে কোয়ান্টামের ডাবল হ্যাটট্রিক, ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননা

                                                                                                                   অ- অ+

মোহাম্মদ শাহনেওয়াজ 

মহান বিজয় দিবস উপলক্ষে আয়োজিত চট্টগ্রাম, বান্দরবান ও লামায় কুচকাওয়াজ, ডিসপ্লে এবং ব্যান্ডবাদনে এক মনোমুগ্ধকর নৈপুণ্যময় পরিবেশনা প্রদর্শন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী কোয়ান্টারা। বরাবরের মতো এবারও তারা চট্টগ্রাম, বান্দরবান জেলা ও লামা উপজেলায় কুচকাওয়াজ ও ডিসপ্লে-তে ১ম স্থান এবং ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননা স্মারক পুরস্কার অর্জন করে।

চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে আয়োজিত বিভাগীয় কুচকাওয়াজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে কোয়ান্টাম কসমো স্কুলের ৩১জন মেয়ে শিক্ষার্থী এবং তারা প্যারেডে বিশেষ পারদর্শিতা পুরস্কার অর্জন করে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার ড.মোহাম্মদ জিয়া উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব হুমায়ূন কবির(সিএমপি), ডি আই জি চট্টগ্রাম রেঞ্জ জনাব আহসান হাবিব পলাশ, পুলিশ সুপার চট্টগ্রাম জনাব মোহাম্মাদ নাজির আহমেদ খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিসি জাহিদুল ইসলাম মিঞা।

বান্দরবান জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্যারেড বড় দল (৩৫জন) ও প্যারেড ছোট দল (৩৫জন) প্রতিবারের মতো এবারও ১ম স্থান অর্জন করে এবং দৃষ্টিনন্দন ডিসপ্লে (১৩০জন) প্রদর্শনেও কোয়ান্টাম শিক্ষার্থীরা অর্জন করে ১ম স্থান, সেই সাথে চমকপ্রদ ব্যান্ডবাদনে (২২জন) অর্জন করে বিশেষ সম্মাননা  স্মারক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি, পুলিশ সুপার মোঃ আব্দুর রহমান তাছাড়া জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

লামা উপজেলার লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত কুচকাওয়াজ প্রতিযোগিতায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্যারেড বড় (৩৫জন) ও প্যারেড ছোট দল (৩৫জন) প্রাথমিক ও মাধ্যমিক ক্যাটাগরিতে ধারাবাহিকতায় প্রতিবারের মতো এবারও ১ম স্থান অর্জন করে কোয়ান্টাম। এবং দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শনেও কোয়ান্টাম শিক্ষার্থীদের সাফল্যের অবস্থান প্রথম সেই সাথে চমকপ্রদ ব্যান্ডবাদনে (২২জন) অর্জন করে বিশেষ সম্মাননা স্মারক। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লামা উপজেলার নির্বাহী অফিসার মো.মঈন উদ্দিন এবং লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাজাহান কামাল।

কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ থেকে এবার তিনটি কুচকাওয়াজ, দুটি ডিসপ্লে ও দুটি ব্যান্ডবাদন সর্বমোট ৪৭৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

উল্লেখ্য চট্টগ্রাম বিভাগ, বান্দরবান জেলা ও লামা উপজেলা পর্যায়ে আয়োজিত এই অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে দেশপ্রেম ও শৃঙ্খলার এক অনন্য প্রদর্শনীর প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে। কুচকাওয়াজ, ডিসপ্লে প্রদর্শনীতে কোয়ান্টাম শিক্ষার্থীরা নিখুঁত সমন্বয়, সুশৃঙ্খল পদচারণা, সুনিপুণ ও মনোমুগ্ধকর ব্যান্ডবাদনের মাধ্যমে বিজ্ঞ বিচারকদের দৃষ্টিআকর্ষণ করে। বিশেষ করে তাদের পরিবেশিত দেশাত্ববোধক গানের সুরের সাথে ব্যতিক্রমী ব্যান্ডবাদনা ও শারীরিক অঙ্গভঙ্গির নান্দনিক উপস্থাপনা হাজার হাজার দর্শকদের মনে এক আনন্দানুভূতির উচ্ছ্বাসের অনুরণন সৃষ্টি করে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT