বিএনপি ক্ষমতায় এলে ‘১০০ গুণ বেশি উন্নয়ন’ হবে: সালাহউদ্দিন আহমেদ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৫ ডিসেম্বর ২০২৫, ২:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিএনপি ক্ষমতায় এলে ‘১০০ গুণ বেশি উন্নয়ন’ হবে: সালাহউদ্দিন আহমেদ

                                                                                                                   অ- অ+

মোঃ আলমগীর হোসেন রানা

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ্উদ্দিন আহমদ বলেছেন, বিএনপি ক্ষমতায় এলে অতীতের তুলনায় ‘১০০ গুণ বেশি উন্নয়ন’ হবে এবং এলাকায় শান্তি-সমৃদ্ধি প্রতিষ্ঠিত হবে।

শুক্রবার (৫ ডিসেম্বর ২০২৫) কক্সবাজার-১ (চকরিয়া – পেকুয়া) আসনের নির্বাচনী গণসংযোগের চতুর্থ দিনে পেকুয়ার কোনাখালীতে প্রচারণাকালে তিনি এই মন্তব্য করেন। এসময় তিনি ছাদখোলা গাড়িতে করে ভোটারদের সাথে সংযোগ স্থাপন করেন।

জনগণের প্রতি আহ্বান জানিয়ে সালাহ্উদ্দিন আহমদ বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথম বা দ্বিতীয় সপ্তাহে নির্বাচন হবে। সবাই ধানের শীষে ভোট দিন। ইনশাআল্লাহ বিএনপি সরকার গঠন করবে।”

তিনি আরও যোগ করেন, “বিএনপি সরকার গঠিত হলে আপনাদের এলাকার উন্নয়ন নিয়ে আর দুশ্চিন্তা করতে হবে না। অতীতের তুলনায় অনেক বেশি উন্নয়ন হবে, আর এলাকায় শান্তি-সমৃদ্ধি ফিরে আসবে।”

কক্সবাজার-১ আসন (চকরিয়া ও পেকুয়া) থেকে বিএনপির মনোনয়ন পেয়েছেন সালাহ্উদ্দিন আহমদ। ২ ডিসেম্বর থেকে তিনি এলাকায় আনুষ্ঠানিক প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

নেতাকর্মী ও জনসাধারণের উদ্দেশ্যে তিনি আরও বলেন, “গণতন্ত্রের প্রতীক হচ্ছে ধানের শীষ, আপনারা ধানের শীষ মার্কায় একটি করে ভোট দেবেন, এবং সবার কাছে আমার সালাম পৌঁছে দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য, তারেক রহমানের জন্য দোয়া করবেন। এবং আমার জন্যে দোয়া করবেন যেন আপনাদের মাঝে থাকতে পারি, দেশের উন্নয়ন করতে পারি।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT