কক্সবাজার-১ ভোটের হিসাব বদল: সালাহউদ্দিনের পক্ষে হিন্দু সম্প্রদায়ের ‘নীরব বিপ্লব’ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
৩ ডিসেম্বর ২০২৫, ৩:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কক্সবাজার-১ ভোটের হিসাব বদল: সালাহউদ্দিনের পক্ষে হিন্দু সম্প্রদায়ের ‘নীরব বিপ্লব’

                                                                                                                   অ- অ+

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী, দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নির্বাচনী প্রচারণার প্রথম দিনেই এক অভূতপূর্ব রাজনৈতিক চিত্র দেখা দিয়েছে। দীর্ঘ ১৪ বছরের বিরতির পর তাঁর সংসদীয় আসনে প্রত্যাবর্তনের ক্ষণটি স্মরণীয় হয়ে থাকল স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে। প্রচারের প্রথম দিনেই এই জনগোষ্ঠীর এমন দৃশ্যমান উচ্ছ্বাস নির্বাচনী সমীকরণকে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

২ ডিসেম্বর, ২০২৫ তারিখে চকরিয়ার ফাঁসিয়াখালীতে অনুষ্ঠিত প্রথম পথসভায় হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে যে নির্বাচনী আমেজ শুরু হয়েছে, তার প্রধান আকর্ষণ ছিল সনাতন সম্প্রদায়ের নারী-পুরুষের সক্রিয়তা। নানা বয়সী মানুষ হাসিমুখে প্রচারপত্র হাতে নিয়ে স্বেচ্ছায় মাঠে নেমে এসেছেন—যা প্রচারণার শুরুর দিকে সচরাচর দেখা যায় না। স্থানীয়রা এটিকে কেবল সমর্থন নয়, বরং দীর্ঘদিনের আস্থার প্রতিফলন হিসেবে দেখছেন।

প্রত্যাবর্তনের দিনে আস্থার বার্তা

সাবেক মন্ত্রী সালাহউদ্দিন আহমেদ সকালে চকরিয়ার খুটাখালীতে আব্দুলহাই পীর সাহেব হুজুরের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন। এরপর তিনি খুটাখালী ও ডুলাহাজারা ইউনিয়নে ব্যাপক গণসংযোগ চালিয়ে ‘ধানের শীষ’ প্রতীকে ভোট প্রার্থনা করেন। তাঁর এই প্রত্যাবর্তনের দিনে সনাতন সম্প্রদায়ের এমন প্রাণবন্ত অংশগ্রহণ স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি আকর্ষণ করেছে।

বিশেষ করে সনাতন নারীরা স্বতঃস্ফূর্তভাবে প্রচারণায় যুক্ত হয়ে যে সমর্থনের বার্তা দিয়েছেন, তাদের ভাষ্যমতে তা এলাকার নিরাপত্তা, উন্নয়ন এবং রাজনৈতিক স্থিতিশীলতার প্রতি দীর্ঘদিনের প্রত্যাশার প্রতিফলন। স্থানীয়দের মতে, এই অংশগ্রহণ নির্বাচনী পরিবেশের এক ‘শুভ ইঙ্গিত’, যা আগামী দিনগুলোতে একটি বড় ধরনের গণজোয়ার সৃষ্টির পূর্বাভাস দিচ্ছে।

শান্ত ও উৎসবমুখর পরিবেশ

চকরিয়ার বিভিন্ন গ্রাম ও পাড়া-মহল্লায় প্রচারণায় কোনো উত্তেজনা বা বিশৃঙ্খলা দেখা যায়নি। সমর্থকেরা অত্যন্ত শান্ত ও উৎসবমুখর পরিবেশে ভোটারদের কাছে প্রতীকের বার্তা পৌঁছে দিচ্ছেন। এই পরিপাটি ও শান্তিপূর্ণ প্রচার-প্রচারণা সাধারণ মানুষের মধ্যে নির্বাচন ঘিরে নতুন আস্থার পরিবেশ সৃষ্টি করছে।

বিশ্লেষকরা বলছেন, প্রচারণার শুরুতেই সংখ্যালঘু জনগোষ্ঠীর এমন সমর্থন নির্বাচনী হিসাব পাল্টে দিতে পারে। তাঁদের ধারণা, এই ‘নীরব বিপ্লব’-এর সাড়া সামনে দিনগুলোতে আরও বিস্তৃত হবে, যা কক্সবাজার-১ আসনে একটি জমজমাট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনের ইঙ্গিত বহন করছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১০

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১১

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১২

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৩

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৪

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৫

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৬

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৭

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

১৮

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

১৯

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

২০
Developed by : BDIX ROOT