১৪ বছর পর নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
১ ডিসেম্বর ২০২৫, ১০:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৪ বছর পর নিজ নির্বাচনী এলাকায় গণসংযোগে ফিরছেন সালাহউদ্দিন আহমেদ

                                                                                                                   অ- অ+

দীর্ঘ ১৪ বছর পর নিজ নির্বাচনী এলাকা কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে গণসংযোগে ফিরছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আগামী ২ ডিসেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত চকরিয়া-পেকুয়ার সর্বস্তরের জনসাধারণের সঙ্গে সরাসরি মতবিনিময়ে অংশ নেবেন তিনি।
কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক জানান, জাতীয় পর্যায়ে সাংগঠনিক ব্যস্ততার কারণে নেতার নিজ এলাকায় আসা হয়নি বহু বছর। তবে দলের মনোনয়ন পাওয়ার পর এটি তার প্রথম নির্বাচনকেন্দ্রিক সফর।
জানা গেছে, সালাহউদ্দিন আহমেদ রবিবার (২ ডিসেম্বর) সকালে ঢাকা থেকে বিমানযোগে কক্সবাজারে পৌঁছাবেন। সকাল ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে অবতরণের পর তিনি খুটাখালী, মালুমঘাট ও ডুলাহাজারা ইউনিয়নে গণসংযোগে অংশ নেবেন।
এ ছাড়া বিকাল ৩টায় ফাঁসিয়াখালী ইউনিয়নের রশিদ আহমদ চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে এক বিশাল পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন বলেও দলীয় সূত্রে জানা গেছে।
সালাহউদ্দিন আহমেদের একান্ত সচিব মো. ছফওয়ানুল করিম বলেন, “এটি পুরোপুরি নির্বাচনকেন্দ্রিক সফর। তিনি প্রায় এক সপ্তাহ নিজ এলাকায় অবস্থান করবেন এবং পর্যায়ক্রমে চকরিয়া-পেকুয়ার প্রতিটি ওয়ার্ডে গিয়ে মানুষের সাথে মতবিনিময় করবেন।”
নেতার আগমনকে কেন্দ্র করে চকরিয়া উপজেলা বিএনপি সভাপতি এনামুল হক ও সাবেক সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া) খুটাখালী-ডুলাহাজারা এলাকায় সমন্বয় বৈঠক, প্রস্তুতি ও রুট নির্ধারণসহ সব আয়োজন সম্পন্ন করেছেন বলে জানা গেছে।
অন্যদিকে পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ ও সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে গণসংযোগকে সফল করতে প্রস্তুতি শেষ করেছেন।
পেকুয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন বলেন,
“প্রায় ১৪ বছর পর নিজের গ্রামে ফিরে মানুষের সঙ্গে সরাসরি সংযোগ করছেন সালাহউদ্দিন আহমেদ। এটি আমাদের নেতা-কর্মীদের জন্য বড় অনুপ্রেরণা। আমরা চাই, প্রতিটি ওয়ার্ডে তার গণসংযোগ সফল হোক।”
স্থানীয় নেতাকর্মীদের প্রত্যাশা—এই সফর চকরিয়া-পেকুয়ার রাজনীতিতে নতুন প্রাণ সঞ্চার করবে এবং বিএনপির মাঠের কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে। ইতোমধ্যে পুরো এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে; সাধারণ মানুষ ও দলীয় নেতা-কর্মীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন তাদের প্রিয় নেতার আগমনের জন্য।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT