চকরিয়ায় ১০ হাজার ভূমিহীন পরিবারের আশ্রয়স্থল প্রতিষ্ঠানে ৫ সদস্যের কমিটি - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
২৩ এপ্রিল ২০২৬, ১০:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় ১০ হাজার ভূমিহীন পরিবারের আশ্রয়স্থল প্রতিষ্ঠানে ৫ সদস্যের কমিটি

                                                                                                                   অ- অ+

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)

কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার উপকূলীয় জনপদ বদরখালীতে অবস্থিত ঐতিহ্যবাহী ও জনকল্যাণমূলক প্রতিষ্ঠান “রামপুর সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি লিমিটেড” এর জন্য ৫ (পাঁচ) সদস্যবিশিষ্ট একটি অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে;।
বুধবার (২২ এপ্রিল ২০২৬) কক্সবাজার জেলা সমবায় অফিসার মোস্তফা কামাল স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কমিটির অনুমোদন প্রদান করা হয় । সমিতিটি দীর্ঘদিন ধরে প্রায় ১০ হাজার ভূমিহীন পরিবারের আশ্রয়স্থল ও জীবিকার উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে ।
অনুমোদিত কমিটিতে শহীদুল ইসলাম লিটনকে সভাপতি এবং আবু জাফর, মোঃ শামসুল আলম, জয়নাল আবেদীন ও নুর কামালকে সদস্য (পরিচালক) হিসেবে মনোনীত করা হয়েছে ।
অফিস আদেশে উল্লেখ করা হয়, অনুমোদিত এই অন্তর্বতী ব্যবস্থাপনা কমিটির মেয়াদ আদেশ জারির তারিখ থেকে সর্বোচ্চ ১২০ কার্যদিবস পর্যন্ত বহাল থাকবে । এই সময়ের মধ্যে সমবায় সমিতি আইন ২০০১ (সংশোধিত ২০০২-২০১৩) ও সমবায় বিধিমালা ২০০৪ (সংশোধিত ২০২০) অনুযায়ী নিয়মতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচন আয়োজন করে নির্বাচিত ব্যবস্থাপনা কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করতে হবে ।
সংশ্লিষ্টরা মনে করছেন, নতুন এ অন্তর্বতী কমিটি স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে সমিতির কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং ভূমিহীন সদস্যদের উন্নয়ন কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আনবে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ১০ হাজার ভূমিহীন পরিবারের আশ্রয়স্থল প্রতিষ্ঠানে ৫ সদস্যের কমিটি

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

১০

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১১

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১২

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১৩

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৪

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৫

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৬

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৭

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৮

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৯

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

২০
Developed by : BDIX ROOT