ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত - দৈনিক পাঠক কণ্ঠ
চট্টগ্রাম সংবাদদাতা
৭ মার্চ ২০২৬, ৭:০২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

                                                                                                                   অ- অ+

মো.মুজিব উল্ল্যাহ্ তুষার,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনায় বাংলাদেশ জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল ৫ মার্চ (১৫ রমজান) বৃহস্পতিবার বিকাল চারটায় অনুষ্ঠিত হয়েছে।

চট্টগ্রাম মহানগর বিএনপির কার্যালয় নাসিমন ভবন মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী ওলামা দল চট্টগ্রাম মহানগর শাখার আহবায়ক আলহাজ্ব মাওলানা মোহাম্মদ শহীদ উল্ল্যাহ্ চিশতী। জাতীয়তাবাদী ওলামা দলের সদস্য সচিব হাফেজ জয়নাল আবেদীন এর সঞ্চালনায় ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত,চট্টগ্রাম নয় (কোতোয়ালি) সংসদীয় আসনের সংসদ সদস্য আলহাজ্ব আবু সুফিয়ান। প্রধান অতিথির বক্তব্যে আবু সুফিয়ান বলেন,মাহেরমজান উম্মতে মোহাম্মদীর সঃ) এর জন্য বড় নেয়ামত রহমত,মাগফিরাত, নাজাতের মাসে আমরা মহান আল্লাহ পাকের নিকট তওবা করার সময়। আমাদের আত্মাকে পবিত্র করার সময়। আমরা নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসেছি, আমরা যেন সুষ্ঠু ও সুন্দর ভাবে দেশ পরিচালনা করার জন্য মহান রবের দরবারে ফরিয়াদ করছি।দেশের ক্রান্তিলগ্নে বিএনপিই হাল ধরেছে।

বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক ইয়াছিন চৌধুরী লিটন। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য কাজী মোজাম্মেল হক,কাজী এম এ হান্নান জিলানী।

ইফতার ও দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন, চাঁদগাঁও থানার আহবায়ক মো.আমিন,মাওলানা মো.রোকন,মাওলানা মিজবাহ, মাওলানা আব্দুল হান্নান মিয়াজি, হাফেজ নুর আহমদ কিবরিয়া, হাফেজ মাওলানা মো.হাফিজুর রহমান সহ চট্টগ্রাম মহানগর শাখার সকল সদস্য, থানা ও ওয়ার্ড ওলামা দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

ইফতার পূর্ব আলোচনায় বক্তারা সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তার অসামান্য অবদানের কথা স্মরণ করেন এবং মোনাজাতে তাঁর রুহের মাগফেরাত কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টা, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ

জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম

ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ার বরইতলীতে সূর্যমুখীর হাসিঃ নতুন সম্ভাবনায় উজ্জ্বল কৃষকের স্বপ্ন

চকরিয়ায় মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

বান্দরবানের লামায় মাশরুম চাষের দলভুক্ত চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

লামা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্যবসায়ী,সরকারী ও ট্রাষ্টের অর্থ আত্মসাৎ,জমি জবরদখল করা বাসু নাথ আটক

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

১০

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

১১

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

১২

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

১৪

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

১৫

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

১৭

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

১৮

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১৯

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT