স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ৫:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

                                                                                                                   অ- অ+

চকরিয়া সংবাদদাতা
কক্সবাজারের চকরিয়ায় ট্রাকের চাপায় নওশাদ নুর (১৩) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আজ মঙ্গলবার সকালে চকরিয়া থানা সংলগ্ন হিন্দুপাড়া টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত নওশাদ চকরিয়া গ্রামার স্কুলের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী এবং পৌরসভার ৫নং ওয়ার্ডের বাসিন্দা।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পরিবারের পক্ষ থেকে বিশেষ আবেদন করায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা গেছে, সকালে স্কুলে যাওয়ার জন্য নওশাদ একটি ইজিবাইকে (টমটম) উঠেছিল। ইজিবাইক চালকের অদক্ষতায় নওশাদ চলন্ত গাড়ি থেকে রাস্তায় ছিটকে পড়ে। ঠিক ওই মুহূর্তেই একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

১০

লামা-গজালিয়া সড়কের সাপমারায় ভয়াবহ মোটরসাইকেল – মাহিন্দ্র সংঘর্ষ, আহত-১

১১

চকরিয়া কাকারা সড়কে সশস্ত্র ডাকাত দলের হামলায় মাংস বিক্রিতা নিহত

১২

চকরিয়া কোনাখালীতে কৃষকের রোপিত ধান ক্ষেত নষ্ট করলো দূর্বৃত্তরা

১৩

চকরিয়া হাসপাতালের আশপাশে ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা

১৪

“পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অনিশ্চয়তায় আলীকদমের উথাইওয়াং মার্মার উচ্চশিক্ষা”

১৫

স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

১৬

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

লামা থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হচ্ছেন সাচিংপ্রু জেরী: বান্দরবানে উৎসবের আমেজ

১৯

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে রঙিন লামা থানা প্রাঙ্গণ, দর্শনার্থীদের ভিড়

২০
Developed by : BDIX ROOT