চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ
২৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

                                                                                                                   অ- অ+

 

নিজস্ব প্রতিবেদকঃ
কক্সবাজারের চকরিয়ায় বালু উত্তোলনকারী নাজেম উদ্দিনের নেতৃত্বে তিন সাংবাদিকের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে সরব হয়েছে স্থানীয় সংবাদকর্মীরা। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে চকরিয়া পৌর শহরের নিউ মার্কেট চত্ত্বরে এক বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

হামলার শিকার তিন সাংবাদিক হলেন—এম জিয়াবুল হক, ইকবাল ফারুক ও ছোটন কান্তি নাথ। তারা চকরিয়া উপজেলায় কর্মরত। অভিযোগ উঠেছে, উত্তর হারবাং এলাকায় বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ করতে গেলে চিহ্নিত বালু ব্যবসায়ী নাজেম উদ্দিন ও তার সহযোগীরা সাংবাদিকদের ওপর এই হামলা চালায়।

প্রতিবাদ সমাবেশে সাংবাদিক নেতারা এই ন্যাক্কারজনক হামলার তীব্র নিন্দা জানান। তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন হামলা মুক্ত সাংবাদিকতার অন্তরায়। বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে মূল অভিযুক্ত নাজেম উদ্দিনকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন। অন্যথায় আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেওয়া হয়।

চকরিয়া ও পেকুয়ায় কর্মরত সাংবাদিকদের আয়োজনে অনুষ্ঠিত এই মানববন্ধনে একাত্মতা প্রকাশ করেন পেকুয়া প্রেসক্লাবের সভাপতি সাফুয়ানুল করিমসহ স্থানীয় সংবাদকর্মীরা। তারা অবিলম্বে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

১০

লামা-গজালিয়া সড়কের সাপমারায় ভয়াবহ মোটরসাইকেল – মাহিন্দ্র সংঘর্ষ, আহত-১

১১

চকরিয়া কাকারা সড়কে সশস্ত্র ডাকাত দলের হামলায় মাংস বিক্রিতা নিহত

১২

চকরিয়া কোনাখালীতে কৃষকের রোপিত ধান ক্ষেত নষ্ট করলো দূর্বৃত্তরা

১৩

চকরিয়া হাসপাতালের আশপাশে ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা

১৪

“পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অনিশ্চয়তায় আলীকদমের উথাইওয়াং মার্মার উচ্চশিক্ষা”

১৫

স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

১৬

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

১৭

লামা থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

১৮

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হচ্ছেন সাচিংপ্রু জেরী: বান্দরবানে উৎসবের আমেজ

১৯

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে রঙিন লামা থানা প্রাঙ্গণ, দর্শনার্থীদের ভিড়

২০
Developed by : BDIX ROOT