চকরিয়া কাকারা সড়কে সশস্ত্র ডাকাত দলের হামলায় মাংস বিক্রিতা নিহত - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
২২ ফেব্রুয়ারী ২০২৬, ৭:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়া কাকারা সড়কে সশস্ত্র ডাকাত দলের হামলায় মাংস বিক্রিতা নিহত

                                                                                                                   অ- অ+

চকরিয়া সংবাদদাতা

কক্সবাজারের চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের শাহ উমর মাজার এলাকায় সংঘবদ্ধ ডাকাত দলের হামলায় আব্দুল মজিদ (৪২) নামে এক মাংস বিক্রেতা নিহত হয়েছেন।
শনিবার (২১ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১ টার দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আব্দুল মজিদ কাকারা ইউনিয়নের ৫নং ওয়ার্ডের কসাইপাড়া এলাকার বাসিন্দা ও ফকির আহমদের পুত্র বলে স্থানীয়রা জানিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতে তামাক চুল্লিতে কাজ শেষে কয়েকজন শ্রমিক ও মাংস বিক্রেতা আব্দুল মজিদ বাড়ি ফেরার পথে ডাকাত দলের কবলে পড়েন। এ সময় ডাকাতরা তাদের ওপর হামলা চালালে কয়েকজন আহত হন। একজন শ্রমিক কোনোভাবে পালিয়ে গিয়ে প্রাণে রক্ষা পান।

পরে খবর পেয়ে স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে এসে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠান। গুরুতর আহত আব্দুল মজিদ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
ঘটনার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অপরাধীদের গ্রেপ্তার ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

সংরক্ষিত নারী আসনে আলোচনায় চকরিয়া-পেকুয়ার হাসিনা আহমদ

বদরখালীতে এমপি আলমগীর ফরিদের গাড়িবহরের চাপায় শিশু নিহত, আহত ৩

লামা-গজালিয়া সড়কের সাপমারায় ভয়াবহ মোটরসাইকেল – মাহিন্দ্র সংঘর্ষ, আহত-১

চকরিয়া কাকারা সড়কে সশস্ত্র ডাকাত দলের হামলায় মাংস বিক্রিতা নিহত

চকরিয়া কোনাখালীতে কৃষকের রোপিত ধান ক্ষেত নষ্ট করলো দূর্বৃত্তরা

চকরিয়া হাসপাতালের আশপাশে ভুয়া দন্ত চিকিৎসকের ছড়াছড়ি, স্বাস্থ্যঝুঁকিতে রোগীরা

“পাঁচ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও অনিশ্চয়তায় আলীকদমের উথাইওয়াং মার্মার উচ্চশিক্ষা”

স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন সালাহউদ্দিন আহমদ, স্বাধীনতার পর প্রথম মন্ত্রী পেল কক্সবাজার

১০

দেশের ১১তম প্রধানমন্ত্রী তারেক রহমান

১১

লামা থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানাভুক্ত ২ আসামি গ্রেফতার

১২

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী হচ্ছেন সাচিংপ্রু জেরী: বান্দরবানে উৎসবের আমেজ

১৩

পহেলা ফাল্গুন ও ভালোবাসা দিবসে রঙিন লামা থানা প্রাঙ্গণ, দর্শনার্থীদের ভিড়

১৪

ভূমিধস জয়ের পর সংযত বার্তা: উন্নয়নই অগ্রাধিকার, উৎসব নয়-সালাহউদ্দিন আহমদ

১৫

মন্ত্রিসভা গঠনে চমক আসছে: অপেক্ষার আহ্বান সালাহউদ্দিন আহমদের

১৬

“বান্দরবান-৩০০ আসনে পরাজয়ের পর সুজা উদ্দিনের বার্তা”

১৭

শান্তিপূর্ণ ভোটে কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়

১৮

ভূমিধস বিজয়ে বান্দরবান–৩০০ আসনে বিএনপি প্রার্থী সাঁচিং প্রু; গণভোটে এগিয়ে ‘না’’

১৯

চকরিয়া-পেকুয়ায় সালাহউদ্দিনের বিশাল জয়: বিজয় উল্লাস করবে না বিএনপি

২০
Developed by : BDIX ROOT