"বান্দরবান-৩০০ আসনে পরাজয়ের পর সুজা উদ্দিনের বার্তা" - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
১৩ ফেব্রুয়ারী ২০২৬, ৯:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

“বান্দরবান-৩০০ আসনে পরাজয়ের পর সুজা উদ্দিনের বার্তা”

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবান-৩০০ আসনে পরাজয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি-এর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এ এস এম সুজা উদ্দিন।
তিনি বলেন, দীর্ঘ ৫০০ ঘণ্টার নির্বাচনী প্রক্রিয়ায় বান্দরবানবাসী যে ভালোবাসা ও সমর্থন দেখিয়েছেন, তার জন্য তিনি কৃতজ্ঞ। কোনো ধরনের সংঘাত বা অশান্তি ছাড়াই জনগণের অধিকার আদায়ে সবাই যে ঐক্যবদ্ধভাবে কাজ করেছেন, সেটিকে তিনি ইতিবাচক দৃষ্টিতে দেখছেন।
সুজা উদ্দিন জানান, মুসলমানসহ চাকমা, মারমা, ত্রিপুরা, খুমি, বম, হাজং ও ম্রো সম্প্রদায়ের মানুষের কাছ থেকে তিনি ভোট ও সমর্থন পেয়েছেন। অনেক এলাকায় একবার মাত্র যাওয়ার সুযোগ হলেও সেখান থেকেও তিনি ভোট পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি। এটি তার রাজনৈতিক জীবনের বড় প্রাপ্তি বলে মন্তব্য করেন।
তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত সংসদ সদস্য সাচিং প্রু জেরী বান্দরবানের সকল রাজনৈতিক সহযোদ্ধা ও সাধারণ মানুষের অধিকার রক্ষায় কাজ করবেন। একই সঙ্গে তাকে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর নেতাকর্মীদের অভিনন্দন জানান তিনি।
পরাজয় সত্ত্বেও রাজনীতির মাঠে সক্রিয় থাকার ঘোষণা দিয়ে সুজা উদ্দিন বলেন, ১৭ বছর পর একটি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং তিনি এই প্রক্রিয়ার অংশ হতে পেরে সন্তুষ্ট। ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সমালোচকদের প্রতিও সম্মান জানিয়ে তিনি বলেন, গঠনমূলক সমালোচনা তাকে সামনে এগিয়ে যেতে সহায়তা করেছে। বান্দরবান নিয়ে তার পরিকল্পনা ও গবেষণা মানুষের কাজে এলে তিনি স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতে প্রস্তুত বলেও জানান।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT