চকরিয়ায় ১৩০ ভোট কেন্দ্রে সিসি ও বডিওর্ন ক্যামেরা: কড়া নিরাপত্তায় নির্বাচন - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় ১৩০ ভোট কেন্দ্রে সিসি ও বডিওর্ন ক্যামেরা: কড়া নিরাপত্তায় নির্বাচন

                                                                                                                   অ- অ+

চকরিয়া উপজেলা সংবাদদাতা 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ ও সুষ্ঠু করার লক্ষ্যে চকরিয়া উপজেলার ১৩০টি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। একই সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে দায়িত্বরত পুলিশ সদস্যদের জন্য ১৩০টি বডিওর্ন ক্যামেরা চালু করা হয়েছে।

শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে চকরিয়া থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনির হোসেন।

নির্বাচনকালীন পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য চকরিয়া থানায় একটি আধুনিক ডকিং স্টেশন স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে ভোট চলাকালীন এবং পরবর্তী সময়ের সব কার্যক্রম সরাসরি মনিটরিং ও সংরক্ষণ করা যাবে।

ওসি জানান, সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি কেন্দ্র সার্বক্ষণিক নজরদারিতে থাকবে। অন্যদিকে, বডিওর্ন ক্যামেরা ব্যবহারের ফলে পুলিশ সদস্যদের কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক হবে। এতে যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া সহজ হবে।

ভোটাররা যেন কোনো ভয়ভীতি ছাড়া কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেজন্য পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ওসি মোহাম্মদ মনির হোসেন।

সংবাদ সম্মেলনে থানার অন্যান্য কর্মকর্তা এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT