লামায় ১১ দলীয় জোটের বিশাল গণসংযোগ ও গণমিছিলে নির্বাচনের উৎসবমূখর আমেজ - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
৮ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লামায় ১১ দলীয় জোটের বিশাল গণসংযোগ ও গণমিছিলে নির্বাচনের উৎসবমূখর আমেজ

                                                                                                                   অ- অ+

মোহাম্মদ শাহনেওয়াজ 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জনমত গঠন ও নিজেদের শক্তি প্রদর্শনের লক্ষ্যে বান্দরবানের লামা উপজেলায় বিশাল গণসংযোগ ও গণমিছিল কর্মসূচি পালন করেছে ১১ দলীয় জোট। রবিবার (৮ ফেব্রুয়ারি) দুপুরে জোটের স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো উপজেলায় এক উৎসবমুখর ও নির্বাচনী আমেজ লক্ষ্য করা গেছে।

​জোটের পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার দুপুর থেকে উপজেলার বিভিন্ন পয়েন্টে নেতাকর্মীরা সমবেত হতে থাকেন। পরে শাপলাকলি প্রতীকের বিশাল গণমিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মিছিলে অংশগ্রহণকারীদের মুখে জোটের সমর্থনে বিভিন্ন স্লোগান শোনা যায়। এলাকার সাধারণ মানুষের মাঝে এই কর্মসূচিকে কেন্দ্র করে ব্যাপক উদ্দীপনা সৃষ্টি হয়েছে, যা পুরো এলাকায় একটি নির্বাচনী আবহাওয়া তৈরি করেছে।

 উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন, বান্দরবান জেলা জাতীয় নাগরিক পার্টির(এনসিপি)র আহবায়ক মংসাপ্রু চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন, লামা উপজেলা জামায়েত ইসলামীর আমীর কাজী মোঃ ইব্রাহিম, লামা উপজেলা জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) আহবায়ক নাজমুল হাসান প্রমূখ।

এ সময় বান্দরবান ৩০০নং আসনের ১১ দলীয় জোটের মনোনিত প্রার্থী আবু সাঈদ মোহাম্মদ সুজা উদ্দিন বলেন, আপনারা আমাকে ভোটদিন। আমি সরকারী- বেসরকারী সেবাসহ সকল ধরণের সেবা আপনাদের দোড়গোড়ায় পৌঁছে দিবো। আমি এমপি হলে আপনারা অফিসে আসলে আপনাদের অপেক্ষা করতে হবেনা, আমি এগিয়ে গিয়ে কাজ করে দিবো। আমাকে একবার ভোট দিয়ে নির্বাচিত হওয়ার সুযোগ দিন। তিনি বলেন, আজকে জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি পরিবর্তনের প্রত্যাশার বহিঃপ্রকাশ। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে এবং জনগণের ভোটাধিকার পুনরুদ্ধারে ১১ দলীয় জোট ঐক্যবদ্ধ।

​”জনগণের দাবি আদায়ে আমাদের এই ঐক্যবদ্ধ আন্দোলন চলবে। আজকের এই জনস্রোত প্রমাণ করে মানুষ পরিবর্তন চায়।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় ১৩০ ভোট কেন্দ্রে সিসি ও বডিওর্ন ক্যামেরা: কড়া নিরাপত্তায় নির্বাচন

লামায় ১১ দলীয় জোটের বিশাল গণসংযোগ ও গণমিছিলে নির্বাচনের উৎসবমূখর আমেজ

দৈনিক পাঠক কণ্ঠ’র লামা উপজেলা প্রতিনিধি হিসেবে মোঃ এমরানকে প্রেস কার্ড প্রদান

বান্দরবান ৩০০ নং আসনের শেষ মুহূর্তের প্রচারণায় বিএনপির একক আধিপত্য, অন্য প্রার্থীদের মাঠ কার্যক্রম তুলনামূলক নিষ্প্রাণ

চকরিয়া পৌরশহরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গণসংযোগ

বাবার পক্ষে ভোট চাইলেন সাঈদ ইব্রাহিমঃ ত্রয়োদশ নির্বাচন ঘিরে ইলিশিয়ায় জনস্রোত

চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ

আইপিএস ও জেনারেটরের আধুনিক বিকল্প EcoFlow এখন চকরিয়ায়

চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরিঃ হারানো নাতনীর হলোনা চিকিৎসা

মাহে রমজান উপলক্ষে লামায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে উপজেলা কৃষি বিপণন কমিটির মতবিনিময় সভা

১০

লামা ও আলীকদমে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

১১

চকরিয়ায় প্রধান শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের ওপর ডাকাতি

১২

কক্সবাজার-১ আসনে সুন্নি জোটের প্রার্থী না থাকায় ভোটের সমীকরণ বদলাচ্ছে

১৩

গজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাপমারা ঝিরিতে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

১৪

হাসনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধাচার লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৫

চকরিয়া পূর্ব বড় ভেওলা নয়াপাড়া ইয়াং স্টার ক্লাবের নাইট শো ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

১৬

চকরিয়ায় ধানের শীষের পক্ষে পৌরসভা সাইবার দলের ব্যাপক গণসংযোগ

১৭

চকরিয়ায় মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের পরিচিতি সভা সম্পন্ন

১৮

চকরিয়া খুটাখালীতে ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

১৯

ভোটার উদ্বুদ্ধকরণে লামায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান

২০
Developed by : BDIX ROOT