চকরিয়ায় প্রধান শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের ওপর ডাকাতি - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৫ ফেব্রুয়ারী ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় প্রধান শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের ওপর ডাকাতি

                                                                                                                   অ- অ+

এম জুনাইদ উদ্দিন

কক্সবাজারের চকরিয়ায় ডাকাতির কবলে পড়েছেন মহেশখালী শাপলাপুর জলেয়ারমার ঘাট আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কাইছার লিটন। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে চকরিয়া পৌরশহর থেকে বেতুয়াবাজার ব্রিজের পূর্ব পাশে এই ঘটনা ঘটে।

ঘটনার সময় প্রধান শিক্ষক লিটন ঢাকা থেকে আসা শিক্ষা বিভাগের কর্মকর্তাদের নিয়ে তার গ্রামের বাড়ি পূর্ব বড় ভেওলা আনিচ পাড়ায় যাচ্ছিলেন। পথে একদল ডাকাত তাদের গতিরোধ করে সর্বস্ব লুটে নেয়।

এই ন্যাক্কারজনক ঘটনায় ক্ষোভ প্রকাশ করে প্রধান শিক্ষক লিটন বলেন, “মেহমানদের সামনে এই পরিস্থিতি অত্যন্ত লজ্জাজনক। এতে এলাকার সম্মান ক্ষুণ্ণ হয়েছে।” তার দাবি, স্থানীয় কিছু মাদকাসক্ত ও জুয়াড়ি চালক মিলে নিয়মিত এসব অপরাধ ঘটিয়ে আসছে। তিনি এই চক্রটিকে প্রতিহত করতে এলাকাবাসীকে সচেতন হওয়ার এবং প্রশাসনকে সহযোগিতার আহ্বান জানান।

ভুক্তভোগী শিক্ষক এই বিষয়ে চকরিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১০

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১১

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১২

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৪

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৫

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৬

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৭

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৮

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৯

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

২০
Developed by : BDIX ROOT