চকরিয়ায় ধানের শীষের পক্ষে পৌরসভা সাইবার দলের ব্যাপক গণসংযোগ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৩ ফেব্রুয়ারী ২০২৬, ৫:২০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় ধানের শীষের পক্ষে পৌরসভা সাইবার দলের ব্যাপক গণসংযোগ

                                                                                                                   অ- অ+

আলমগীর হোসেন রানা
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাহউদ্দিন আহমদের পক্ষে প্রচারণায় নেমেছে চকরিয়া পৌরসভা সাইবার দল। সোমবার (২ ফেব্রুয়ারি) বিকেল থেকে পৌর এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এই গণসংযোগ কর্মসূচি পালন করা হয়।

সাইবার দলের সদস্যরা নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মৌলভীরচর স্টেশন, বিমান বন্দর পাড়া, তরছ পাড়া, কাজীর পাড়া, থানার সেন্টার ও ভাঙ্গারমুখসহ মোট ৯টি স্টেশনে সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা ধানের শীষ মার্কায় ভোট চেয়ে লিফলেট বিতরণ করেন এবং বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেন।

বিকেল ৩টা থেকে শুরু হওয়া এই প্রচারণা চকরিয়া পৌরসভার গুরুত্বপূর্ণ বিভিন্ন স্টেশন ও মোড়ে ছড়িয়ে পড়ে। সাইবার দলের নেতৃবৃন্দ সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে যান এবং সালাহউদ্দিন আহমদের উন্নয়ন কর্মকাণ্ড ও আগামীর পরিকল্পনার কথা তুলে ধরেন। বিশেষ করে তরুণ ভোটারদের মধ্যে ধানের শীষের বার্তা পৌঁছে দিতে তাদের সক্রিয় ভূমিকা দেখা যায়।

চকরিয়া পৌরসভা সাইবার দলের সভাপতি মাস্টার মো. আলমগীর হোসেন রানা এবং সাধারণ সম্পাদক আজিজুল হক-এর নেতৃত্বে এই কর্মসূচিতে সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন:
সাংগঠনিক সম্পাদক জাহেদুল ইসলাম ছৈয়দ ও সিনিয়র যুগ্ম সম্পাদক নাজেম উদ্দিন।

সহ-সাংগঠনিক সম্পাদক মুজিবুল হক মিন্টু, প্রচার সম্পাদক শেফায়েত উল্লাহ রিপন ও অর্থ সম্পাদক আবু বকর ছিদ্দিক।

প্রবাসী কল্যাণ সম্পাদক আবুল হাসেম, কর্মসূচি বাস্তবায়ন সম্পাদক আবু ছৈয়দ সওদাগর ও যোগাযোগ বিষয়ক সম্পাদক আকবর আলী। ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল আজিজ, সমাজ কল্যাণ সম্পাদক তাহাসানুল ইসলাম সজীব ও শ্রম বিষয়ক সম্পাদক মহিউদ্দিন।

এছাড়াও সদস্য আবু মনছুর, আব্দুল মান্নান, মো. শাহজাহান, মো. মনছুর আলম, নুর মোহাম্মদ ও আব্দুল কাদেরসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা গণসংযোগে যোগ দেন।

গণসংযোগকালে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সাইবার দলের নেতৃবৃন্দ জানান, তারা সালাহউদ্দিন আহমদের হাতকে শক্তিশালী করতে এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে নির্বাচনের দিন পর্যন্ত মাঠ পর্যায়ে এভাবেই সক্রিয় থাকবেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT