নির্বাচনী প্রচারণায় ফাঁসিয়াখালীতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী সাঁচিং প্রু - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
৩০ জানুয়ারী ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নির্বাচনী প্রচারণায় ফাঁসিয়াখালীতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী সাঁচিং প্রু

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম 
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বান্দরবান–৩০০ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব সাঁচিং প্রু জেরি নির্বাচনী প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন। ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে তিনি লামা উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণসংযোগ, পথসভা ও জনসভার মাধ্যমে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন।

এরই ধারাবাহিকতায় আজ ৩০ জানুয়ারি ২০২৬ ইং ফাঁসিয়াখালী ইউনিয়নের সাপের গাড়া এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি অংশগ্রহণ করেন। পথসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে সাঁচিং প্রু জেরি বলেন, জনগণের ভোট ও ভালোবাসা নিয়ে সংসদে যেতে পারলে বান্দরবান জেলার দুর্গম এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। তিনি আরও বলেন, “বিএনপি রাষ্ট্রক্ষমতায় এলে পাহাড়ি জনপদের মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করা হবে।”

পথসভায় সভাপতিত্ব করেন ফাঁসিয়াখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব ফশিউল আলম। সভায় তিনি বলেন, দীর্ঘদিন ধরে ফাঁসিয়াখালী ইউনিয়ন নানা উন্নয়ন থেকে বঞ্চিত রয়েছে। এই অবস্থা থেকে উত্তরণে ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই বলে তিনি মন্তব্য করেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লামা উপজেলার কৃতি সন্তান, কেন্দ্রীয় ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি জনাব আবু আফসান মুহাম্মদ ইয়াহইয়া। তিনি তার বক্তব্যে তরুণ সমাজকে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জানান।

এসময় জেলা, উপজেলা ও ইউনিয়ন বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় স্থানীয় সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও অংশগ্রহণ লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT