রূপসী পাড়া ইউনিয়নে বিএনপি মনোনীত সাঁচিং প্রু জেরির বিশাল নির্বাচনী পথসভা - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
২৯ জানুয়ারী ২০২৬, ৭:৫৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রূপসী পাড়া ইউনিয়নে বিএনপি মনোনীত সাঁচিং প্রু জেরির বিশাল নির্বাচনী পথসভা

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী সাঁচিং প্রু জেরির নির্বাচনী পথসভা লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি ২০২৬) অনুষ্ঠিত এ পথসভায় জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বিভিন্ন ওয়ার্ড থেকে আগত নেতাকর্মীদের পাশাপাশি বিপুল সংখ্যক সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পথসভাটি জনসমুদ্রে পরিণত হয়।
পথসভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আবু আফসান মুহাম্মদ ইয়াহইয়া। তিনি তাঁর বক্তব্যে বলেন, দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার ফিরিয়ে আনা এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকের বিজয়ের কোনো বিকল্প নেই। তিনি আগামী নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাঁচিং প্রু জেরির পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, সাঁচিং প্রু জেরি পাহাড়ি ও সমতলের সকল জনগোষ্ঠীর উন্নয়ন, শান্তি ও সহাবস্থানের প্রতীক। তাঁকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষকে মাঠে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তারা।
পথসভা চলাকালে ধানের শীষের পক্ষে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। নেতাকর্মীদের উৎসাহ-উদ্দীপনা ও সাধারণ মানুষের ব্যাপক অংশগ্রহণে নির্বাচনী আমেজ ছড়িয়ে পড়ে রূপসী পাড়া ইউনিয়নজুড়ে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT