চকরিয়া বালিকা বিদ্যালয় সড়কে ট্রাক চলাচল: সিদ্ধান্ত কাগজে থাকলেও দুর্ভোগ রাজপথে - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
২৯ জানুয়ারী ২০২৬, ৬:১৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়া বালিকা বিদ্যালয় সড়কে ট্রাক চলাচল: সিদ্ধান্ত কাগজে থাকলেও দুর্ভোগ রাজপথে

                                                                                                                   অ- অ+

চকরিয়া সংবাদদাতা 

চকরিয়া বালিকা বিদ্যালয় সড়কে দিনের বেলায় পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ রাখার বিষয়ে উপজেলা পরিষদ ও পৌরসভার সিদ্ধান্ত থাকলেও বাস্তবে তার কোনো প্রয়োগ নেই। প্রশাসনের এই নজরদারির অভাবে প্রতিদিন চরম ভোগান্তি পোহাতে হচ্ছে শিক্ষার্থী, পথচারী ও স্থানীয় বাসিন্দাদের।

বিশেষ করে চকরিয়া বালিকা বিদ্যালয়সহ আশেপাশের বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জীবনের ঝুঁকি নিয়ে এই সড়ক পারাপার হয়। দিনের বেলা ভারী ট্রাক চলাচলের কারণে একদিকে যেমন তীব্র যানজট তৈরি হচ্ছে, অন্যদিকে বাড়ছে বড় ধরনের দুর্ঘটনার আশঙঅভিভাবকরা তাদের সন্তানদের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

স্থানীয় বাসিন্দাদের মতে, প্রশাসনের সিদ্ধান্ত ছিল ব্যবসায়ীরা রাতের বেলায় মালামাল পরিবহন করবেন। কিন্তু বর্তমানে দিনের বেলাতেই অবাধে ট্রাক চলাচল করছে। সচেতন মহলের অভিযোগ, কর্তৃপক্ষের উদাসীনতায় এই জনগুরুত্বপূর্ণ সিদ্ধান্তটি কেবল কাগজেই সীমাবদ্ধ রয়ে গেছে।

এলাকাবাসীর দাবি, বড় কোনো দুর্ঘটনা ঘটার আগেই যেন প্রশাসন কঠোর হয়। মানবিক দিক বিবেচনা করে দিনের বেলায় পণ্যবাহী ট্রাক চলাচল নিষিদ্ধের সিদ্ধান্তটি দ্রুত কার্যকর করার জন্য তারা উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT