লোহাগাড়া–সাতকানিয়া আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে নামলেন শাহাদাৎ চৌধুরী (রিংকু) - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
২৮ জানুয়ারী ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লোহাগাড়া–সাতকানিয়া আসনে ধানের শীষের প্রার্থীর পক্ষে মাঠে নামলেন শাহাদাৎ চৌধুরী (রিংকু)

                                                                                                                   অ- অ+

সাইফুল মোস্তফা
চট্টগ্রাম ১৫-লোহাগাড়া–সাতকানিয়া সংসদীয় আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনের পক্ষে নির্বাচনী কর্মকাণ্ড জোরদার করতে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন উক্ত আসনের সাবেক সংসদ সদস্য মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর কনিষ্ঠ সন্তান, তরুণ রাজনীতিবিদ ও বিশিষ্ট দানবীর শাহাদাৎ চৌধুরী (রিংকু) ।
স্থানীয় দলীয় সূত্রে জানা যায়, দেশে ফেরার পর থেকেই তিনি নির্বাচনী এলাকার বিভিন্ন অংশে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময় করছেন। তৃণমূল পর্যায়ে সংগঠনকে সক্রিয় করা, ভোটারদের সঙ্গে যোগাযোগ বৃদ্ধি এবং ধানের শীষের প্রার্থীর পক্ষে জনমত গড়ে তোলাই তাঁর বর্তমান কর্মসূচির মূল লক্ষ্য।
শাহাদাৎ চৌধুরী (রিংকু) এর আগেও রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। বিশেষ করে জুলাই আন্দোলনের সময় তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিতভাবে বক্তব্য ও প্রচারণার মাধ্যমে সক্রিয় ভূমিকা পালন করেন। তাঁর সেই ভূমিকা স্থানীয় তরুণ সমাজের মধ্যে ইতিবাচক সাড়া ফেলেছিল বলে জানান দলীয় নেতারা।
পারিবারিকভাবে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এই তরুণ নেতা মরহুম মোস্তাক আহমদ চৌধুরীর রাজনৈতিক আদর্শ ও জনসেবামূলক কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি দানবীর হিসেবে এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও মানবিক সহায়তায় তাঁর অবদান ইতোমধ্যে পরিচিতি পেয়েছে।
দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করেন, তাঁর সরাসরি অংশগ্রহণে নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা তৈরি হবে এবং ধানের শীষের মনোনীত প্রার্থীর বিজয় ত্বরান্বিত হবে। আগামী দিনগুলোতে লোহাগাড়া ও সাতকানিয়ার বিভিন্ন ইউনিয়নে ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে জনসংযোগ আরও জোরদার করা হবে বলেও জানান

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT