তারেক রহমানের আগমন উপলক্ষে বান্দরবান–৩০০ আসন থেকে ১২ হাজারের বেশি নেতাকর্মীর চট্টগ্রাম যাত্রা - দৈনিক পাঠক কণ্ঠ
লামা (বান্দরবান) সংবাদদাতা
২৪ জানুয়ারী ২০২৬, ১:১৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

তারেক রহমানের আগমন উপলক্ষে বান্দরবান–৩০০ আসন থেকে ১২ হাজারের বেশি নেতাকর্মীর চট্টগ্রাম যাত্রা

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম 
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে চট্টগ্রামে অনুষ্ঠিতব্য কর্মসূচিকে সফল করতে বান্দরবান–৩০০ সংসদীয় আসন থেকে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে।
বান্দরবান–৩০০ আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব সাঁচিং প্রু জেরির নেতৃত্বে জেলার বিভিন্ন উপজেলা থেকে ১২ হাজারের বেশি নেতাকর্মী চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হচ্ছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, বান্দরবান জেলার লামা, আলীকদম, থানচি, রুমা, বান্দরবান সদর ও রোয়াংছড়ি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পৃথক পৃথকভাবে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করবেন। ইতোমধ্যে এসব উপজেলার নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
দলীয় নেতারা জানান, তারেক রহমানের আগমন উপলক্ষে চট্টগ্রামের কর্মসূচিকে সফল করতে বান্দরবান জেলার নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে নেমেছেন। এটি দলের জন্য একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক বার্তা বহন করবে বলে তারা মনে করছেন।
এ বিষয়ে বান্দরবান–৩০০ আসনের বিএনপি প্রার্থী সাঁচিং প্রু জেরি বলেন, “তারেক রহমানের নেতৃত্বে বিএনপি নতুন করে সংগঠিত হচ্ছে। তার আগমন উপলক্ষে বান্দরবান জেলার সব উপজেলা থেকে নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে চট্টগ্রামে যোগ দিচ্ছেন। এটি প্রমাণ করে পাহাড়ে বিএনপি এখন আগের চেয়ে অনেক বেশি ঐক্যবদ্ধ ও শক্তিশালী।”
দলীয় সূত্র আরও জানায়, শান্তিপূর্ণ ও শৃঙ্খলাপূর্ণভাবে কর্মসূচিতে অংশগ্রহণের জন্য নেতাকর্মীদের দিকনির্দেশনা দেওয়া হয়েছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বান্দরবান–৩০০ আসন থেকে বিপুলসংখ্যক নেতাকর্মীর এই অংশগ্রহণ আগামী দিনের নির্বাচনী রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT