লামা থানা পুলিশের অভিযানে খুন-ডাকাতিসহ ১৩ মামলার দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার, একনলা বন্দুক উদ্ধার - দৈনিক পাঠক কণ্ঠ
লামা (বান্দরবান) সংবাদদাতা
২২ জানুয়ারী ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লামা থানা পুলিশের অভিযানে খুন-ডাকাতিসহ ১৩ মামলার দুর্ধর্ষ আসামি গ্রেপ্তার, একনলা বন্দুক উদ্ধার

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম
বান্দরবানের লামা থানা পুলিশের অভিযানে খুন, ডাকাতি ও অস্ত্র মামলাসহ মোট ১৩টি মামলার দুর্ধর্ষ আসামি ফরিদুল আলম ওরফে ডাকাত ফরিদ (৪৫) কে একটি একনলা বন্দুকসহ গ্রেপ্তার করা হয়েছে।
গত ২১ জানুয়ারি ২০২৬ ইং রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে লামা থানাধীন ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ফকিরাখোলা পাড়া এলাকার স্থানীয় লোকজন তাকে ডাকাত সন্দেহে আটক করে গণধোলাই দেয়। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে লামা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা প্রদান করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সহকারী পুলিশ সুপার (লামা সার্কেল) জনাব মাসুম সরদার মহোদয়ের তত্ত্বাবধানে এবং লামা থানার অফিসার ইনচার্জ জনাব মুহাম্মদ শাহজাহান কামাল মহোদয়ের নেতৃত্বে একটি বিশেষ দল সাঁড়াশি অভিযান পরিচালনা করে। অভিযানে অংশ নেন এসআই নাছির উদ্দীন, এসআই আলমগীর হোসেন, এসআই মেহেদী হাসান চৌধুরী, কুমারী পুলিশ ক্যাম্পের এএসআই মুনছুর রহমান ও এএসআই আনোয়ার হোসেনসহ সঙ্গীয় ফোর্স।
অভিযানকালে ২২ জানুয়ারি ২০২৬ ইং ভোর ৫টা ০৫ মিনিটে ফাঁসিয়াখালী ইউনিয়নের ফকিরাখোলা টানা ব্রিজের পূর্ব-উত্তর পাশে ঢালু জঙ্গলের ভেতর থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি ফরিদুল আলম ওরফে ডাকাত ফরিদ কক্সবাজার জেলার চকরিয়া থানাধীন খুটাখালী ইউনিয়নের নোয়া মসজিদ পাড়ার বাসিন্দা। তার পিতা মৃত নুরুল হুদা ও মাতা জরিনা বেগম।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত ফরিদুল আলমের বিরুদ্ধে কক্সবাজারের চকরিয়া থানা ও বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থানায় খুন, ডাকাতির প্রস্তুতি, পুলিশ ওপর হামলা, অস্ত্র আইনসহ মোট ১৩টি মামলা রয়েছে। এসব মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল।
গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে লামা থানায় অস্ত্র আইনে একটি নতুন মামলা রুজু করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশের এই অভিযানে এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT