চকরিয়ায় মহাসড়কে গাড়ি চাপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু  - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
১১ জানুয়ারী ২০২৬, ১১:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় মহাসড়কে গাড়ি চাপায় মানসিক ভারসাম্যহীন ব্যক্তির মৃত্যু 

                                                                                                                   অ- অ+

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া উপজেলার আজিজনগর স্টেশন এলাকায় দ্রুতগতির গাড়ির চাপায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি নিহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) রাত আনুমানিক ১টার দিকে আজিজনগর বাজারসংলগ্ন দোহা ফুডের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, কক্সবাজারমুখী একটি অজ্ঞাত পরিবহনের অজ্ঞাতনামা চালক দ্রুতগতিতে গাড়ি চালিয়ে রাস্তা পার হওয়ার সময় প্রায় ৫০ বছর বয়সী এক ব্যক্তিকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষের পর চালক গাড়িসহ দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। এতে ঘটনাস্থলেই ওই ব্যক্তির মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত ব্যক্তি কয়েকদিন ধরে মানসিক ভারসাম্যহীন অবস্থায় আজিজনগর বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় ঘোরাফেরা করছিলেন। পরে পুলিশ নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করে। তিনি চট্টগ্রামের কর্ণফুলী থানার ফাঁজিল খাঁর হাট শিলপাড়া এলাকার বাসিন্দা সোনারাম শীলের পুত্র শিবু শীল।

চিরিংগা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার বিষয়ে তদন্ত চলছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT