চকরিয়ায় মুমূর্ষু সাংবাদিক হান্নান শাহ’র পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা - দৈনিক পাঠক কণ্ঠ
admin
৬ জানুয়ারী ২০২৬, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় মুমূর্ষু সাংবাদিক হান্নান শাহ’র পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়ালেন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা

                                                                                                                   অ- অ+

মো. কামাল উদ্দিন
চকরিয়ায় গুরুতর অসুস্থ কর্মরত সাংবাদিক এস এম হান্নান শাহ’র পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নুল আবেদীন। মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে তিনি অসুস্থ সাংবাদিকের পরিবারের হাতে আর্থিক সহায়তা প্রদান করেছেন।

মঙ্গলবার দুপুরে ডা. মোহাম্মদ জয়নুল আবেদীন নিজ উদ্যোগে সাংবাদিক এস এম হান্নান শাহ’র কন্যার হাতে ১০ হাজার টাকা নগদ আর্থিক সহায়তা তুলে দেন। এ সময় তিনি অসুস্থ সাংবাদিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন। পাশাপাশি হান্নান শাহ’র দ্রুত আরোগ্য লাভের জন্য মহান আল্লাহর কাছে দোয়া কামনা করেন।

এ মানবিক সহায়তা প্রদানকালে উপস্থিত ছিলেন চকরিয়া পরিবেশ সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক এম আর মাহমুদ ও চকরিয়ায় কর্মরত সাংবাদিক মনসুর আলম রানা। তারা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং অসুস্থ সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

জানা গেছে, দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছেন সাংবাদিক এস এম হান্নান শাহ। সম্প্রতি তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের তৃতীয় তলার ১৫ নম্বর ওয়ার্ডের চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তাকে আইসিইউতে স্থানান্তরের অপেক্ষায় রাখা হয়েছে, যা নিয়ে পরিবার ও স্বজনদের মাঝে উৎকণ্ঠা বিরাজ করছে।

অর্থনৈতিক সংকটের মধ্য দিয়েই ব্যয়বহুল এই চিকিৎসা চালিয়ে যেতে হচ্ছে হান্নান শাহ’র পরিবারকে। এমন দুঃসময়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ জয়নুল আবেদীনের এই মানবিক সহায়তা পরিবারটির জন্য কিছুটা হলেও স্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

এ বিষয়ে স্থানীয় সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ বলেন, একজন অসুস্থ সহকর্মীর পাশে দাঁড়ানো শুধু পেশাগত সৌহার্দ্য নয়, এটি মানবিক দায়িত্বও বটে। তারা সমাজের বিত্তবান, জনপ্রতিনিধি ও মানবিক সংগঠনগুলোর প্রতি অসুস্থ সাংবাদিক এস এম হান্নান শাহ’র চিকিৎসায় এগিয়ে আসার আহ্বান জানান।

এদিকে সাংবাদিক এস.এম হান্নান শাহ’র আশু রোগমুক্তি কামনায় সহকর্মী সাংবাদিক, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষ মহান আল্লাহর কাছে দোয়া অব্যাহত রেখেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT