চকরিয়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টা, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৭ মার্চ ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টা, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ

                                                                                                                   অ- অ+

চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া পৌরসভার বাটাখালী এলাকায় ভুয়া ও জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টার অভিযোগ উঠেছে একটি প্রতারক চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় মিথ্যা তথ্য দিয়ে অপপ্রচার চালানোর প্রতিবাদ জানিয়ে শুক্রবার রাতে চকরিয়া পৌর সদরে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী পরিবার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন চকরিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ফুলতলা এলাকার বাসিন্দা আবদুল আলিমের ছেলে গিয়াস উদ্দিন। তিনি বলেন, পৌরসভার বাটাখালী মৌজায় এক একর ১০ শতক জমির মালিক ছিলেন স্থানীয় আবুল খায়ের ও ফজল মাতবর। আবুল খায়ের জীবদ্দশায় ১৯৬০ ও ১৯৬১ সালে দুইটি দলিলের মাধ্যমে ৫০ শতক জমি সাফকবলা বিক্রি করেন। পরবর্তীতে ১৯৬২ সালে তার ওয়ারিশগণ আরও ৬ শতক জমি বিক্রি করে উক্ত জমির উপর তাদের স্বত্ব ত্যাগ করেন।
তিনি আরও জানান, ভুলবশত বিএস রেকর্ডে আবুল খায়েরের ওয়ারিশদের নামে পূর্বে বিক্রিত জমি পুনরায় রেকর্ড হয়ে যায়। বিষয়টি নিয়ে জমির ক্রেতা পৌরসভার কাহারিয়া ঘোনা এলাকার শফিকুর রহমান ও তার সহযোগীরা বিএস সংশোধনী মামলা দায়ের করেন। মামলার শুনানি শেষে আদালত বাটাখালী মৌজার বিএস ৭১, ৭৩ ও ৭৫ নম্বর খতিয়ান ভুল ও মনগড়া ভাবে লিপিবদ্ধ হয়েছে মর্মে তা বাতিলের নির্দেশ দেন। আদালতের ওই রায়ের ভিত্তিতে শফিকুর রহমানের ওয়ারিশদের নামে বিএস ২১৫ নম্বর খতিয়ান সৃষ্টি করা হয়।
গিয়াস উদ্দিন বলেন, পরবর্তীতে ওই তিন খতিয়ানের ৯৬ শতক জমিসহ ফজল মাতবর গংয়ের অবশিষ্ট ১৪ শতক জমি আমরা ক্রয় করি। ফলে আবুল খায়েরের ওয়ারিশ হাবিবুন্নবী গং উক্ত জমিতে নিঃস্বত্ব বলে গণ্য হন।
সংবাদ সম্মেলনে জমির অপর মালিক নুরুল ইসলামের ছেলে জিয়াউদ্দিন ছোটন বলেন, হাবিবুন্নবী একজন প্রতারক। তিনি নিজের নামে এবং তার স্ত্রীর নামে দুটি ভুয়া দলিল তৈরি করেছেন। যাচাই-বাছাই করে দেখা গেছে, একটি দলিল লক্ষ্যারচর মৌজার এবং অন্যটি কাকারা মৌজার নামে তৈরি করা হয়েছে।
তিনি জানান, এসব জাল দলিলের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হলে আদালত বিষয়টি আমলে নিয়ে কক্সবাজার সিআইডিকে তদন্তের দায়িত্ব দেন। সিআইডির উপ-পুলিশ পরিদর্শক মো. বজলুল করিমের তদন্ত প্রতিবেদনে হাবিবুন্নবী ও তার স্ত্রীর নামে তৈরি দলিলগুলো জাল ও নকল বলে প্রমাণিত হয়। এ মামলায় হাবিবুন্নবী জেলও খেটেছেন বলে দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, আইনি প্রক্রিয়ায় পরাজিত হয়ে ওই প্রতারক চক্র এখন বিভিন্ন সাংবাদিকের কাছে মিথ্যা তথ্য দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও অনলাইনে অপপ্রচার চালাচ্ছে। এ বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য প্রশাসন ও দেশবাসীর প্রতি আহ্বান জানান ভুক্তভোগীরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চকরিয়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টা, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ

জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম

ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ার বরইতলীতে সূর্যমুখীর হাসিঃ নতুন সম্ভাবনায় উজ্জ্বল কৃষকের স্বপ্ন

চকরিয়ায় মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

বান্দরবানের লামায় মাশরুম চাষের দলভুক্ত চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

লামা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্যবসায়ী,সরকারী ও ট্রাষ্টের অর্থ আত্মসাৎ,জমি জবরদখল করা বাসু নাথ আটক

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

১০

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

১১

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

১২

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

১৪

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

১৫

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

১৭

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

১৮

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১৯

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT