সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি: বিশ্বাস পাড়ার পথসভায় সালাহউদ্দিন - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৩০ জানুয়ারী ২০২৬, ৮:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি: বিশ্বাস পাড়ার পথসভায় সালাহউদ্দিন

                                                                                                                   অ- অ+

আলাউদ্দিন আলো

দেশের সনাতন ধর্মাবলম্বী নাগরিকদের ন্যায্য দাবি ও অধিকার রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তা নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত ও বাস্তবায়নে পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া) আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী সালাহউদ্দিন আহমদ।

শুক্রবার সকাল ১০টায় কক্সবাজারের পেকুয়া সদর ইউনিয়নের বিশ্বাসপাড়ায় আয়োজিত এক নির্বাচনী পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে বসবাসরত সব ধর্মের মানুষের সমান অধিকার নিশ্চিত করা বিএনপির দায়িত্ব। সনাতন ধর্মাবলম্বীদের যেসব ন্যায্য দাবি রয়েছে, সেগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে দলের কেন্দ্রীয় পর্যায়ে আলোচনা করা হবে এবং বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, “বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মিলেই এ দেশের নাগরিক। কোনো সম্প্রদায় যেন বঞ্চিত না হয়, সেটি নিশ্চিত করাই বিএনপির লক্ষ্য। জাতীয়তাবাদী শক্তির কাছে সব সম্প্রদায়ের মানুষ নিরাপত্তা পাবে।

নারী ক্ষমতায়ন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নারীদের রাজনৈতিক অংশগ্রহণে গুরুত্ব দেয়। “সংসদের ৫০টি সংরক্ষিত আসনের পাশাপাশি বিএনপি সরাসরি নির্বাচিত সংসদ সদস্য হিসেবেও উল্লেখযোগ্য সংখ্যক নারীকে মনোনয়ন দিয়ে থাকে।

তিনি অভিযোগ করেন, ধর্মভিত্তিক কিছু রাজনৈতিক দল নারীর ক্ষমতায়নে আন্তরিক নয় এবং সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে। এ সময় তিনি আগামী নির্বাচনে বিএনপিকে বিজয়ী করার আহ্বান জানান।

পথসভায় উপস্থিত স্থানীয় সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের কয়েকজন প্রতিনিধি তাদের বিভিন্ন সমস্যা, নিরাপত্তা উদ্বেগ এবং ধর্মীয় উৎসব পালনে প্রতিবন্ধকতার বিষয় তুলে ধরেন। তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন সালাহউদ্দিন আহমদ।

পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম বাহাদুর শাহ–এর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তব্য রাখেন পেকুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি সুমন বিশ্বাস, সমাজসেবক তিলক বিশ্বাস, পেকুয়া সদর পশ্চিমজোন বিএনপির আহ্বায়ক এম শাহনেওয়াজ আজাদ, সদস্য সচিব আবদুল মোনাফ এবং পেকুয়া উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুটসহ স্থানীয় নেতৃবৃন্দ।

পথসভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বী নারী-পুরুষের উপস্থিতি লক্ষ্য করা যায়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT