সফল অভিযানে লামা-চকরিয়া সড়কে ডাকাতি বন্ধ করলেন আইসি জামিল আহমেদ - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
১৭ জানুয়ারী ২০২৬, ৯:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সফল অভিযানে লামা-চকরিয়া সড়কে ডাকাতি বন্ধ করলেন আইসি জামিল আহমেদ

                                                                                                                   অ- অ+

মুহাম্মদ এমরান, লামা-বান্দরবান

পার্বত্য বান্দরবানের লামা থানাধীন কুমারী পুলিশ ক্যাম্পের আইসি জামিল আহমেদ এর নেতৃত্বে পর পর কয়েকটি সফল অভিযানে লামা-চকরিয়া সড়কে বন্ধ হয়েছে ডাকাতি। একসময় যে সড়কটি ছিলো ডাকাতদের আস্তানা সেই সড়কে বর্তমানে নির্ভয়ে চলাফেরা করতেছে সকলে।

জামিল আহমেদ কুমারী পুলিশ ক্যাম্পের আইসি হিসেবে জয়েন করার পর থেকে পরপর কয়েকটি সফল অভিযান পরিচালনা করে ১৪ জন ডাকাত দলের সদস্যকে আটক করে জেল হাজতে পেরণ করেছে।তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।

কুমারী পুলিশ ক্যাম্পের চৌকস অফিসার জামিল আহমেদ এর সাথে নেতৃত্ব দেন এএসআই মোঃ মনসুর রহমান, মোঃ আনোয়ার হোসেনসহ পুলিশ সদস্যরা। তাদের এই সফল অভিযানসহ সুনামের সঙ্গে দায়িত্ব পালনে মুগ্ধ হয়েছেন এলাকাবাসী।

জামিল আহমেদ কুমারী পুলিশ ক্যাম্পের আইসি হিসেবে জয়েন করার পর থেকে প্রায় শতাধিক আসামি গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন। কক্সবাজারের চকরিয়ার আলোচিত মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামিসহ তিনটি মার্ডার মামলার আসামীকে গ্রেফতার করেছেন এই চৌকস অফিসার।
শুধু তাই নয়, কুমারী পুলিশ ক্যাম্পের আওতাধীন বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে মাদকসহ অনেক জনকে আটক করেছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য ৫০০০ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করে জেল হাজতে পেরণ করা হয়েছে।

জনগণ যাতে শান্তিতে ঘুমাতে পারে এবং নির্ভয়ে চলাফেরা করতে পারে তার জন্য লামা-চকরিয়া সড়কের বিভিন্ন পয়েন্টে ১টি টহল টিম দিবারাত্রি টহল দিচ্ছে এবং ৩ টি ফিক্সড চেকপোস্ট বিকাল ৫ টা হইতে রাত ১১ টা পর্যন্ত ডিউটি করে। সেইসাথে ৩টা ভ্রাম্যমাণ চেকপোস্ট রাত ১০টা থেকে সকাল ৭টা পর্যন্ত সড়কের বিভিন্ন পয়েন্টে বসে জনগণের নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে।

কুমারী পুলিশ ক্যাম্পের আইসি মোঃ জামিল আহমেদ বলেন, জনগণের নিরাপত্তায় আমাদের লক্ষ্য। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলস ভাবে কাজ করে যাচ্ছি।
তিনি আরো বলেন, সময়ে সময়ে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন, সেনাবাহিনী, কিংবা বাংলাদেশ পুলিশ জনসাধারণের কল্যাণার্থে বিশেষত পর্যটকদের নিরাপত্তার স্বার্থে বিভিন্ন ধরণের নির্দেশনা দিয়ে থাকেন, সেগুলো মেনে চললে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT