উৎসবমুখর পরিবেশে চকরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
১০ জানুয়ারী ২০২৬, ৪:৪৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উৎসবমুখর পরিবেশে চকরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন সম্পন্ন

                                                                                                                   অ- অ+

নিজস্ব প্রতিবেদক
কক্সবাজারের চকরিয়া উপজেলার সাংবাদিকদের প্রাচীন সংগঠন চকরিয়া প্রেসক্লাবের দ্বিবার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় জনতা শপিং সেন্টারস্থ প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে এ নির্বাচন সম্পন্ন হয়।

প্রধান নির্বাচন কমিশনার সিনিয়র সাংবাদিক বশির আল মামুন এবং নির্বাচন কমিশনার সাংবাদিক মনসুর মহসিনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন আব্দুল মজিদ (মানবকণ্ঠ) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নাজমুল সাঈদ সোহেল (প্রতিদিনের সংবাদ)।

নির্বাচনে সিনিয়র সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন আরমান চৌধুরী (ইত্তেফাক)। সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন মো. ফরিদ বাবুল (যুগযুগান্তর) ও এম. রায়হান চৌধুরী (আমাদের নতুন সময়)।

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন এইচ. এম. রুহুল কাদের (সাঙ্গু ও ডেসটিনি)। সহ-সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাঈদী আকবর ফয়সাল (ভোরের ডাক) ও নুরুল আমিন টিপু (ভোরের সময়)।

এছাড়া অর্থ সম্পাদক জহিরুল আলম সাগর (গণসংযোগ), দপ্তর সম্পাদক ইউছুফ বিন হোছাইন (দৈনিক বাংলা), প্রচার সম্পাদক রাজু দাশ (খবরের কাগজ), ক্রীড়া সম্পাদক জুলফিকার আলি ভুট্টো (NPB), সাংস্কৃতিক সম্পাদক মো. কামাল উদ্দিন (দৈনিক আজকের কক্সবাজার বার্তা, প্যানোয়া নিউজ), পাঠাগার সম্পাদক আব্দুল করিম বিটু (জবাবদিহি), আপ্যায়ন সম্পাদক কফিল উদ্দিন (দৈনিক নিরপেক্ষ), প্রকাশনা সম্পাদক সাদ্দাম হোসেন (নাগরিক সংবাদ), সমাজকল্যাণ সম্পাদক রিয়াদ উদ্দিন (পর্যবেক্ষণ ও এনএনটিভি) এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক নির্বাচিত হয়েছেন নুরুল ইসলাম সুমন (দৈনিক আমার সংবাদ)।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন একেএম বেলাল উদ্দিন (ডেইলি ইন্ডাস্ট্রি), বশির আল মামুন (এশিয়া এইজ), জহিরুল ইসলাম (দৈনিক কর্ণফুলী), তৌহিদুল ইসলাম (বাংলাদেশের খবর), মোর্শেদ আলম (আলোকিত সকাল), শফিউল করিম সবুজ (সোনালী কণ্ঠ) ও জাহেদুল ইসলাম রুবেল (কক্সবাজার বাণী)।

সহযোগী সদস্য হিসেবে রয়েছেন আরফাত সানি (ঘোষণা), হোছাইন মোহাম্মদ সবুজ (সোনালী কণ্ঠ) ও তানবিরুল ইসলাম (কক্সবাজার সংবাদ)।

নির্বাচন কমিশনার মনসুর মহসিন জানান, সন্ধ্যা ৭টা থেকে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ শুরু হয়ে রাত ৯টায় শেষ হয়। ভোট গণনা শেষে রাত ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার বশির আল মামুন।
নির্বাচিত কমিটি আগামী ডিসেম্বর ২০২৭ পর্যন্ত চকরিয়া প্রেসক্লাবের দায়িত্ব পালন করবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

বান্দরবানের লামায় মাশরুম চাষের দলভুক্ত চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

লামা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্যবসায়ী,সরকারী ও ট্রাষ্টের অর্থ আত্মসাৎ,জমি জবরদখল করা বাসু নাথ আটক

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

১০

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

১১

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

১২

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

১৩

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১৪

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৫

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১৬

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৭

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৮

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৯

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

২০
Developed by : BDIX ROOT