চকরিয়া দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন: সাইফুল সভাপতি, জহির সাধারণ সম্পাদক - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৮ জানুয়ারী ২০২৬, ১০:২২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়া দলিল লেখক সমিতির নির্বাচন সম্পন্ন: সাইফুল সভাপতি, জহির সাধারণ সম্পাদক

                                                                                                                   অ- অ+

চকরিয়া সংবাদদাতাঃ
চকরিয়া সাব-রেজিস্ট্রার কার্যালয় সংলগ্ন দলিল লেখক সমিতির নির্বাচনে সাইফুল আজম সভাপতি এবং জহিরুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি) সকালে সমিতির নিজস্ব কার্যালয়ে অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে এই নির্বাচন সম্পন্ন হয়।

উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই নির্বাচনে সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে বিজয়ীরা হলেন:

সভাপতি: সাইফুল আজম, সহসভাপতি: আহমদ আলী, সাধারণ সম্পাদক: জহিরুল ইসলাম, যুগ্ম সম্পাদক: মঈনুর রশিদ শামীম, অর্থ সম্পাদক: রাজীব মোহাম্মদ রাহাত, সাংগঠনিক সম্পাদক: মো. মহিউদ্দিন, প্রচার ও দপ্তর সম্পাদক: আবদুল কাদের

কমিটি গঠনের পাশাপাশি সমিতির কার্যক্রমকে গতিশীল করতে তিন সদস্য বিশিষ্ট একটি শক্তিশালী উপদেষ্টা পরিষদ গঠন করা হয়েছে। সমিতির অভিভাবক হিসেবে মনোনীত হয়েছেন সিনিয়র দলিল লেখক আলহাজ্ব আজিজুল হক, আনোয়ারুল ইসলাম পটু এবং সাবেক তিনবারের সফল সাধারণ সম্পাদক মাসুদুল ইসলাম।

ফলাফল ঘোষণার পর নবনির্বাচিত নেতৃবৃন্দ সাধারণ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, দলিল লেখকদের পেশাগত স্বার্থ রক্ষা, পারস্পরিক ঐক্য জোরদার এবং সেবার মান বৃদ্ধিতে তারা নিরলসভাবে কাজ করে যাবেন। বিশেষ করে সাধারণ মানুষের জমি রেজিস্ট্রি সংক্রান্ত সেবা আরও সহজতর করতে সমিতি কার্যকর ভূমিকা রাখবে বলে তারা অঙ্গীকার করেন।

এদিকে, নবনির্বাচিত কমিটিকে চকরিয়ার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT