চকরিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সালাহউদ্দিন আহমেদ - দৈনিক পাঠক কণ্ঠ
admin
৬ জানুয়ারী ২০২৬, ১০:১৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় সালাহউদ্দিন আহমেদ

                                                                                                                   অ- অ+

আবদুল্লাহ আল নোমান
সাবেক তিনবারের সফল প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন ও আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনা করে চকরিয়ায় এক বিশাল দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (০৬ জানুয়ারি) চকরিয়ার কাকারায় বিএনপি নেতা আলহাজ্ব এনামুল হকের বাসভবনে এই মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জনাব সালাহউদ্দিন আহমদ। তিনি তাঁর বক্তব্যে বলেন, “বেগম খালেদা জিয়া এই দেশের গণতন্ত্রের প্রতীক। দেশ ও জাতির কল্যাণে তাঁর ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা আজ তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় সমবেত হয়েছি।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
আলহাজ্ব এনামুল হক: সভাপতি, চকরিয়া উপজেলা বিএনপি ও সহ-সভাপতি, কক্সবাজার জেলা বিএনপি।
এম মোবারক আলী: সাধারণ সম্পাদক, চকরিয়া উপজেলা বিএনপি ও সহ-প্রচার সম্পাদক, কক্সবাজার জেলা বিএনপি।

শিবাতলী পাড়া শাহ মজিদিয়া জামে মসজিদ কমপ্লেক্সের খতিব মাওলানা মোহাম্মদ আলী-এর সভাপতিত্বে মাহফিলটি অনুষ্ঠিত হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইসলামিয়া হোছাইনুল উলুম দারুল আরকাম মাদ্রাসার সুপার মাওলানা মাশুক উদ্দিন।

মাহফিলের শেষ পর্যায়ে বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি ও মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্থানীয় ওলামা সমাজ এবং বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। মোনাজাতে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়।

কাকারা ও সুরাজপুর-মানিকপুর ইউনিয়নের সর্বস্তরের আলেম-ওলামা, মসজিদের খতিব, ইমাম ও মুয়াজ্জিনবৃন্দের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT