কর্মস্থল থেকে ফেরার পথে প্রাণ গেল চকরিয়ার সন্তান পুলিশ সদস্য মুবিনের - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
২ জানুয়ারী ২০২৬, ৮:২৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কর্মস্থল থেকে ফেরার পথে প্রাণ গেল চকরিয়ার সন্তান পুলিশ সদস্য মুবিনের

                                                                                                                   অ- অ+

চট্টগ্রামে মধ্যরাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। নিহত পুলিশ সদস্যের নাম মুবিনুল ইসলাম। শুক্রবার (২ জানুয়ারি) রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। তিনি কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বুড়িপুকুর এলাকার বাসিন্দা।

নিহত মুবিনুল ইসলাম ওই এলাকার নুরুল আমিনের বড় ছেলে এবং বাংলাদেশ পুলিশের একজন কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, মধ্যরাতে দায়িত্ব পালন শেষে কর্মস্থল থেকে বাসায় ফেরার সময় চট্টগ্রাম কদমতলী এলাকায় তিনি মোটরসাইকেল সড়ক দুর্ঘটনার শিকার হন। দুর্ঘটনায় গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর খবর এলাকায় পৌঁছালে স্বজনদের মাঝে শোকের ছায়া নেমে আসে। আকস্মিক এই মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, সহকর্মী ও এলাকাবাসী গভীরভাবে শোকাহত হয়ে পড়েন।

স্থানীয়রা জানান, মুবিনুল ইসলাম ছিলেন একজন দায়িত্বশীল, ভদ্র ও সৎ পুলিশ সদস্য। পেশাগত দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এলাকায়ও ভদ্র ও শান্ত স্বভাবের মানুষ হিসেবে পরিচিত ছিলেন। একজন ভালো মানুষ ও দায়িত্ববান আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্যকে হারালেন বলে মন্তব্য করেন এলাকাবাসী।

এদিকে, তার মৃত্যুতে সহকর্মীরাও গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT