বিশ্ব মেডিটেশন দিবসে হাজারো ধ্যানীর সম্মিলন - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
২১ ডিসেম্বর ২০২৫, ১২:০৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিশ্ব মেডিটেশন দিবসে হাজারো ধ্যানীর সম্মিলন

                                                                                                                   অ- অ+

মোহাম্মদ শাহনেওয়াজ 
উৎসবমুখর পরিবেশে হাজারো মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে ২১ ডিসেম্বর (রবিবার) ভোরে বান্দরবানের  লামার কোয়ান্টামমে উদযাপিত হয় জাতিসংঘ ঘোষিত বিশ্ব মেডিটেশন দিবস। সূর্যোদয়ের পর পরই কুয়াশাস্নাত আরোগ্যশালায় সমবেত হন কোয়ান্টামমের সকল পর্যায়ের কর্মী, শিক্ষার্থী, অতিথি, প্রতিবেশী। এবারের বিশ্ব মেডিটেশন দিবসের প্রতিপাদ্য ছিল: মন ভালো তো সব ভালো।

সমস্বরে তিনটি প্রত্যয়ন বাক্য পাঠের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়: ১. ভালো ভাবব, ভালো বলব, ভালো করব, ভালো থাকব।  ২. ভালো মানুষ ভালো দেশ স্বর্গভূমি বাংলাদেশ ৩. প্রতিটি কাজ আমি সবচেয়ে ভালোভাবে করব। এরপর কোয়ান্টাম ফাউন্ডেশনের মহাপরিচালক মাদাম নাহার আল বোখারী তার অডিও শুভেচ্ছা বাণীতে বলেন, শারীরিক ও মানসিক স্বাস্থ্য পরস্পরের পরিপূরক। সব দিক দিয়ে ভালো থাকতে হলে মনকে ভালো রাখতে হবে। আর মন ভালো রাখার জন্যে প্রয়োজন মেডিটেশন।

কোয়ান্টাম মেথডের উদ্ভাবক ও প্রশিক্ষক শহীদ আল বোখারী মহাজাতক বিশেষ অডিও আলোচনায় বলেন, ব্যক্তি মন যদি ভালো থাকে, মনে যদি প্রশান্তি থাকে তা হলে পরিবারে শান্তি আসবে, সমাজে শান্তি আসবে, বিশ্বে শান্তি আসবে। এখানেই মেডিটেশন সবচেয়ে সহায়ক শক্তি। ওষুধ, পিল, ইনজেকশন, থেরাপি যা পারে না, মানুষের মন ভালো রাখার সে কাজটি যুগ যুগ ধরে করছে মেডিটেশন। এখনকার ডিজিটাল জীবনে বিলাস ও স্বাচ্ছন্দ্যেরও গতি বেড়েছে। কিন্তু ব্যক্তির মন আক্রান্ত হয়েছে উদ্বেগ, উৎকণ্ঠা, অস্থিরতা, ক্ষুব্ধতা, ট্রমা, ভয়, আতঙ্ক, রাগ, অনিশ্চয়তা, বিষণ্নতা ও একাকিত্বে। মনের এই দূষণই শতকরা ৭৫ ভাগ রোগ সৃষ্টি করে। সারা পৃথিবীর স্বাস্থ্য বিশেষজ্ঞরা সবাই এখন একমত যে, মনোগত ও মনোদৈহিক এই রোগগুলো থেকে মুক্তিরই পথ দেখায় মেডিটেশন।

আরোগ্যশালার মঞ্চ এবং বর্ণিল পাথরের ওপর বসে বিশেষ গাইডেড মেডিটেশনে নিমগ্ন হন সব বয়সের নারী-পুরুষ-শিশু। মেডিটেটিভ লেভেলে নিজেদের মনের দূষণগুলোকে এক এক করে বের করে দিয়ে অপূর্ব এক প্রশান্তির অনুভূতিতে আপ্লুত হন সবাই।

উল্লেখ্য, ২০২৪ সালের ২৯শে নভেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ সর্বসম্মত প্রস্তাবে ২১শে ডিসেম্বরকে বিশ্ব মেডিটেশন দিবস হিসেবে ঘোষণা করে। এর পরিপ্রেক্ষিতে কোয়ান্টাম ২০২৫ সালকে ঘোষণা করে ‘দ্য ইয়ার অব মেডিটেশন’ হিসেবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

ব্যবসায়ী,সরকারী ও ট্রাষ্টের অর্থ আত্মসাৎ,জমি জবরদখল করা বাসু নাথ আটক

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

গাছে গাছে আমের মুকুল, ছড়াচ্ছে ঘ্রাণ

স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে উদ্ধার অভিযান: মিলল অপহৃত ব্যবসায়ীর খোঁজ

১০

সাংবাদিকদের ওপর হামলার পর নড়েচড়ে বসল প্রশাসন, হারবাংয়ে বিশেষ অভিযান

১১

লামায় ইটভাটায় দুর্ঘটনায় ডাম্পার চালকের মৃত্যু

১২

চকরিয়া নিউমার্কেট চত্বরে কর্মরত তিন সাংবাদিকদের হামলার প্রতিবাদে মানববন্ধন

১৩

স্কুলে যাওয়া হলো না নওশাদের, চকরিয়ায় ট্রাকচাপায় ষষ্ঠ শ্রেণির ছাত্র নিহত

১৪

চকরিয়ায় পরোয়ানাভুক্ত নান্নু মেম্বার ও জেরিনের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

১৫

চকরিয়ায় সাংবাদিক নির্যাতনের প্রতিবাদ: বালুখেকো নাজেমকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি

১৬

লামা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন: অর্থ আত্মসাতের অভিযোগ মিথ্যা দাবি শিক্ষক সমাজের

১৭

চকরিয়াতে নালার পানিতে পড়ে ৪ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

১৮

বিগত সরকারের আমলের রাজনৈতিক হয়রানিমূলক ১ হাজার ৬টি মামলা প্রত্যাহার

১৯

পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা ও উদাত্ত আহ্বান

২০
Developed by : BDIX ROOT