উসকানিমূলক পোস্ট: ইলিয়াসের ফেসবুক পেজ বন্ধ করল মেটা - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ, অনলাইন ডেস্ক
২০ ডিসেম্বর ২০২৫, ৪:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

উসকানিমূলক পোস্ট: ইলিয়াসের ফেসবুক পেজ বন্ধ করল মেটা

                                                                                                                   অ- অ+

সাংবাদিক ও অনলাইন অ্যাক্টিভিস্ট ইলিয়াস হোসেনের ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) রাত থেকে তার প্রায় ২২ লাখ অনুসারীর ভেরিফায়েড ফেসবুক পেজটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির মৃত্যুর পর দেশের বিভিন্ন স্থানে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় বাংলাদেশের দুটি শীর্ষ জাতীয় দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার ছাড়াও ছায়ানট ও উদীচীর মতো সাংস্কৃতিক প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালানো হয়।

ঘটনার প্রেক্ষাপটে বৃহস্পতিবার রাতে ইলিয়াস হোসেন তার ফেসবুক পেজে একাধিক উসকানিমূলক স্ট্যাটাস দেন বলে অভিযোগ ওঠে। এরপরই শুক্রবার রাত থেকে তার ফেসবুক পেজটি আর দৃশ্যমান নেই।

এ বিষয়ে মেটার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড অনুযায়ী সহিংসতা উসকে দেওয়া, ঘৃণামূলক বক্তব্য বা জননিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ কনটেন্টের ক্ষেত্রে ব্যবস্থা নেওয়া হয়ে থাকে।

ফেসবুক পেজ সরিয়ে নেওয়ার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT