লামায় ট্রাক্টর মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ৪ - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
৩০ নভেম্বর ২০২৫, ১০:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লামায় ট্রাক্টর মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১ আহত ৪

                                                                                                                   অ- অ+

মুহাম্মদ এমরান (লামা-বান্দরবান)

পার্বত্য বান্দরবানের লামা উপজেলার ফাঁসিয়াখালী সড়কে ট্রাক্টর ও মোটরসাইকেল সংঘর্ষে মো. সাহাব উদ্দিন (২৩) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।
এ ঘটনায় আহত হয়েছেন আরো ৪ জন।

রবিবার (৩০ নভেম্বর) বেলা ১২টার সময় সড়কের ইয়াংছা সেলিম চৌধুরী মোড়ে এ দূর্ঘটনাটি ঘটে। নিহত সাহাব উদ্দিন উপজেলার ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ০৯ নং ওয়ার্ড বড়পাড়ার বাসিন্দা মো. কাদের হোসেনের ছেলে।

স্থানীয় সূত্র মতে, রবিবার দুপুর ১২টার দিকে জমিতে চাষ দেওয়ার জন্য চকরিয়া উপজেলার হাঁসের দিঘি এলাকা থেকে ট্রাক্টর নিয়ে লামা উপজেলায় যাচ্ছিল চালক মো. রহিম ও গাড়ি মালিকের ছেলে সাহাব উদ্দিন। গাড়িটি সড়কের সেলিম চৌধুরী মোড়ে পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামি মোটর সাইকেলকে সাইড দিতে গিয়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা সাহাব উদ্দিন ও মো. রহিম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহতদেরকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক সাহাব উদ্দিনকে মৃত ঘোষনা করেন। এ সময় অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ট্রাক্টর চালক মো. রহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।

একই সময় ছিটকে পড়ে মোটর সাইকেল চালকসহ তিন জন আহত হন। আহতরা হলেন, নুর মোহাম্মদ (৪৫), জাহাঙ্গীর (৬৫) ও আব্দুল সফুর। তাাদেরকে ইয়াংছা বাজারের একটি ফার্মেসীতে চিকিৎসা দেওয়া হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তোফাজ্জল হোসেন বলেন, এ ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিধস জয়ের পর সংযত বার্তা: উন্নয়নই অগ্রাধিকার, উৎসব নয়-সালাহউদ্দিন আহমদ

মন্ত্রিসভা গঠনে চমক আসছে: অপেক্ষার আহ্বান সালাহউদ্দিন আহমদের

“বান্দরবান-৩০০ আসনে পরাজয়ের পর সুজা উদ্দিনের বার্তা”

শান্তিপূর্ণ ভোটে কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়

ভূমিধস বিজয়ে বান্দরবান–৩০০ আসনে বিএনপি প্রার্থী সাঁচিং প্রু; গণভোটে এগিয়ে ‘না’’

চকরিয়া-পেকুয়ায় সালাহউদ্দিনের বিশাল জয়: বিজয় উল্লাস করবে না বিএনপি

চকরিয়ায় বিএনপির বিশাল জনসভাঃ অন্য সব ওয়ার্ডকে ছাড়িয়ে জনসভায় নজর কাড়লো পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপি

“বান্দরবানে ধানের শীষ প্রতীকের গণপ্রচারণা চালালো কেন্দ্রীয় ছাত্রদল”

ধানের শীষের স্লোগানে মুখর চকরিয়া: কেন্দ্র পাহারা দেওয়ার ডাক সালাহউদ্দিন আহমদের

বদরখালীতে সেনাবাহিনীর অভিযানে মাদক সহ ১ ব্যক্তি আটক

১০

চকরিয়ায় ১৩০ ভোট কেন্দ্রে সিসি ও বডিওর্ন ক্যামেরা: কড়া নিরাপত্তায় নির্বাচন

১১

লামায় ১১ দলীয় জোটের বিশাল গণসংযোগ ও গণমিছিলে নির্বাচনের উৎসবমূখর আমেজ

১২

দৈনিক পাঠক কণ্ঠ’র লামা উপজেলা প্রতিনিধি হিসেবে মোঃ এমরানকে প্রেস কার্ড প্রদান

১৩

বান্দরবান ৩০০ নং আসনের শেষ মুহূর্তের প্রচারণায় বিএনপির একক আধিপত্য, অন্য প্রার্থীদের মাঠ কার্যক্রম তুলনামূলক নিষ্প্রাণ

১৪

চকরিয়া পৌরশহরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গণসংযোগ

১৫

বাবার পক্ষে ভোট চাইলেন সাঈদ ইব্রাহিমঃ ত্রয়োদশ নির্বাচন ঘিরে ইলিশিয়ায় জনস্রোত

১৬

চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ

১৭

আইপিএস ও জেনারেটরের আধুনিক বিকল্প EcoFlow এখন চকরিয়ায়

১৮

চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরিঃ হারানো নাতনীর হলোনা চিকিৎসা

১৯

মাহে রমজান উপলক্ষে লামায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে উপজেলা কৃষি বিপণন কমিটির মতবিনিময় সভা

২০
Developed by : BDIX ROOT