লামায় সরকারি কাজে বাধা: এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
১৮ নভেম্বর ২০২৫, ১:৪৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

লামায় সরকারি কাজে বাধা: এনসিপি নেতাসহ ১১ জনের বিরুদ্ধে মামলা

                                                                                                                   অ- অ+

বান্দরবানের লামায় অবৈধ ইটভাটা নির্মাণ ও পাহাড় কাটার বিরুদ্ধে পরিবেশ অধিদপ্তর ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে বাধা সৃষ্টি করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চট্টগ্রাম মহানগরের যুগ্ম সমন্বয়কারী এরফানুল হকসহ ১১ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় আরও ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

১৭ নভেম্বর (সোমবার) পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন লামা থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অবৈধ পাহাড় কাটাসহ পরিবেশ বিধিমালা লঙ্ঘন এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে একাধিক ধারায় মামলা গ্রহণ করা হয়।

মামলার এজাহারে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন—এবি ওয়াহিদ, মিজবাহ উদ্দিন মিন্টু, মো. মহিউদ্দিন, শওকত ওসমান, খাইয়ের উদ্দিন মাস্টার, মুজিবুল হক চৌধুরী, মিজান, জলিল, আলম মেম্বার এবং জহির।

বান্দরবান জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক রেজাউল করিম চৌধুরী জানান, অবৈধভাবে পাহাড় ধ্বংস ও ইটভাটা স্থাপনের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। অভিযানের সময় বাধা এবং উত্তেজনা তৈরি হওয়ায় আইনগত পদক্ষেপ নিতে হয়েছে।

প্রশাসন বলছে, পরিবেশ রক্ষা ও পাহাড়ি এলাকার ভারসাম্য বজায় রাখতে এসব অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT