লামায় শিক্ষক রুবেলের প্রতি শিক্ষার্থীর অভিভাবকের ভুল বোঝাবুঝির অবসান - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
২২ নভেম্বর ২০২৫, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

লামায় শিক্ষক রুবেলের প্রতি শিক্ষার্থীর অভিভাবকের ভুল বোঝাবুঝির অবসান

                                                                                                                   অ- অ+

লামায় শিক্ষক রুবেলের প্রতি শিক্ষার্থীর অভিভাবকের ভুল বোঝাবুঝির অবসান: স্থানীয় মধ্যস্থতায় মিমাংসা

মোস্তফা কামাল,চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা 

লামা উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের হায়দারনাশী ১নং রিপুজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকের বিরুদ্ধে আনা ছাত্রীকে বেত্রাঘাতের অভিযোগ ও শিক্ষার্থীর অভিভাবকের ভুল বোঝাবুঝির অবসান হয়েছে। শনিবার (২২ নভেম্বর ২০২৫ইং) সকালে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের মধ্যস্থতায় বিষয়টি পারিবারিকভাবে মিমাংসা করা হয়।

জানা যায়, গত বৃহস্পতিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও কিছু অনলাইন নিউজে ৫ম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে শিক্ষকের অমানবিক বেত্রাঘাতের অভিযোগ নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছিল।

শনিবার সকাল ১০টায় দুই পক্ষের অনুরোধে স্থানীয় ইউপি সদস্য মোঃ শফি আলমের কার্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে অভিযুক্ত শিক্ষক রুবেল দে নিজের দোষ স্বীকার করে অনুতপ্ত হওয়ায় বিষয়টি সমাধান করেন ইউপি সদস্য মোঃ শফি আলম।

এসময় ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাকের হোসেন মজুমদারের ছোট ভাই এরশাদ মজুমদার, হায়দারনাশী সরকারি চাকরিজীবী সমিতির সভাপতি মাস্টার জসিম উদ্দিন, শিক্ষক মোঃ আবু বকর, শিক্ষক মোঃ হাবিবুল্লাহ ও গণমাধ্যম কর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

ঘটনার পটভূমি গত বুধবার (১৯ নভেম্বর) হায়দারনাশী ১নং রিপুজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্রী অর্পণা দে বিদ্যালয়ে অনিয়মিত ও পড়ালেখায় পিছিয়ে পড়ছিল। এই কারণে তারই বিদ্যালয়ের শিক্ষক ও তার বড় ভাই রুবেল দে অর্পণাকে (আপন চাচাতো বোন) শাসন করতে গিয়ে বেত্রাঘাত করেন। স্কুল ছুটির পর অর্পণা বাড়িতে গিয়ে তার বাবা সুমন দে-কে বিষয়টি জানালে তিনি ভাতিজা শিক্ষক রুবেল দে এর বিরুদ্ধে প্রধান শিক্ষকসহ বিভিন্ন জনকে মৌখিক অভিযোগ করেন। এতে চাচা-ভাতিজার মধ্যে ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়।

তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হলে স্থানীয় কয়েকজন শিক্ষকের অনুরোধে ইউপি সদস্য মোঃ শফি আলমের মধ্যস্ততায় তাদের পারিবারিক অনাকাঙ্ক্ষিত বিষয়টির সমাধান করা হয়। এ নিয়ে তাদের মাঝে আর কোনো বিরোধ রইল না বলে উভয় পক্ষ নিশ্চিত করেছে। পরিবারের পক্ষ থেকে প্রকাশিত সংবাদের প্রতি বিভ্রান্ত না হওয়ার জন্য সকল মহলকে অনুরোধ জানানো হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভূমিধস জয়ের পর সংযত বার্তা: উন্নয়নই অগ্রাধিকার, উৎসব নয়-সালাহউদ্দিন আহমদ

মন্ত্রিসভা গঠনে চমক আসছে: অপেক্ষার আহ্বান সালাহউদ্দিন আহমদের

“বান্দরবান-৩০০ আসনে পরাজয়ের পর সুজা উদ্দিনের বার্তা”

শান্তিপূর্ণ ভোটে কক্সবাজারের ৪ আসনেই বিএনপির জয়

ভূমিধস বিজয়ে বান্দরবান–৩০০ আসনে বিএনপি প্রার্থী সাঁচিং প্রু; গণভোটে এগিয়ে ‘না’’

চকরিয়া-পেকুয়ায় সালাহউদ্দিনের বিশাল জয়: বিজয় উল্লাস করবে না বিএনপি

চকরিয়ায় বিএনপির বিশাল জনসভাঃ অন্য সব ওয়ার্ডকে ছাড়িয়ে জনসভায় নজর কাড়লো পৌরসভা ৬ নং ওয়ার্ড বিএনপি

“বান্দরবানে ধানের শীষ প্রতীকের গণপ্রচারণা চালালো কেন্দ্রীয় ছাত্রদল”

ধানের শীষের স্লোগানে মুখর চকরিয়া: কেন্দ্র পাহারা দেওয়ার ডাক সালাহউদ্দিন আহমদের

বদরখালীতে সেনাবাহিনীর অভিযানে মাদক সহ ১ ব্যক্তি আটক

১০

চকরিয়ায় ১৩০ ভোট কেন্দ্রে সিসি ও বডিওর্ন ক্যামেরা: কড়া নিরাপত্তায় নির্বাচন

১১

লামায় ১১ দলীয় জোটের বিশাল গণসংযোগ ও গণমিছিলে নির্বাচনের উৎসবমূখর আমেজ

১২

দৈনিক পাঠক কণ্ঠ’র লামা উপজেলা প্রতিনিধি হিসেবে মোঃ এমরানকে প্রেস কার্ড প্রদান

১৩

বান্দরবান ৩০০ নং আসনের শেষ মুহূর্তের প্রচারণায় বিএনপির একক আধিপত্য, অন্য প্রার্থীদের মাঠ কার্যক্রম তুলনামূলক নিষ্প্রাণ

১৪

চকরিয়া পৌরশহরে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আব্দুল্লাহ আল ফারুকের গণসংযোগ

১৫

বাবার পক্ষে ভোট চাইলেন সাঈদ ইব্রাহিমঃ ত্রয়োদশ নির্বাচন ঘিরে ইলিশিয়ায় জনস্রোত

১৬

চকরিয়ায় সরকারি টোল পয়েন্ট দখল করে নদীতে অবৈধ স্থাপনা নির্মাণ

১৭

আইপিএস ও জেনারেটরের আধুনিক বিকল্প EcoFlow এখন চকরিয়ায়

১৮

চকরিয়ায় নিঃসন্তান বৃদ্ধের শেষ সম্বল দুই গরু চুরিঃ হারানো নাতনীর হলোনা চিকিৎসা

১৯

মাহে রমজান উপলক্ষে লামায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে উপজেলা কৃষি বিপণন কমিটির মতবিনিময় সভা

২০
Developed by : BDIX ROOT