চকরিয়া নব প্রজন্ম (নূরানী) মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
১৫ নভেম্বর ২০২৫, ১২:১৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়া নব প্রজন্ম (নূরানী) মেধাবৃত্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন

                                                                                                                   অ- অ+

কক্সবাজারের চকরিয়া নব প্রজন্ম সোসাইটির আয়োজনে ‘চকরিয়া নব প্রজন্ম (নূরানী) মেধাবৃত্তি পরীক্ষা’ শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৫ নভেম্বর সকাল ১০টায় চকরিয়া গ্রামার স্কুল ও মারকাযুল কুরআন ওয়াস সুন্নাহ কেন্দ্রে এ পরীক্ষা গ্রহণ করা হয়।

কেন্দ্র পরিদর্শনে আসেন ইসলামি আন্দোলন বাংলাদেশ কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের সাংসদ পদপ্রার্থী মাওলানা ছরওয়ার আলম কুতুবী। তিনি পরীক্ষার সার্বিক পরিস্থিতি ঘুরে দেখে আয়োজকদের ধন্যবাদ জানান।

পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা শামশুল হক জানান, এ বছর উপজেলার বিভিন্ন মাদ্রাসা থেকে মোট ১৯৬৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছে। তাঁর ভাষায়, এত শিক্ষার্থীর অংশগ্রহণ প্রমাণ করে যে এলাকার পরিবারগুলো সন্তানদের ধর্মীয় ও নৈতিক শিক্ষার প্রতি বিশেষ গুরুত্ব দিচ্ছেন।

চকরিয়া নব প্রজন্ম সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মাওলানা মুহাম্মদ ঈসা বলেন, শিক্ষার্থীদের ধর্মীয় জ্ঞান ও সাধারণ জ্ঞানে পারদর্শিতা মূল্যায়নের লক্ষ্যেই এ বৃত্তি পরীক্ষা আয়োজন করা হয়। তিনি আরও জানান, গত বছরের মতো এবারও শৃঙ্খলাপূর্ণ ও স্বচ্ছ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষার ফলাফল শিগগিরই প্রকাশ করা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১০

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১১

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১২

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৩

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৪

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৫

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৬

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৭

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৮

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৯

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

২০
Developed by : BDIX ROOT