চকরিয়ায় নিভৃত নিসর্গ পার্কে সন্ত্রাসী হামলা- আহত ২ - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার)
১২ নভেম্বর ২০২৫, ১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় নিভৃত নিসর্গ পার্কে সন্ত্রাসী হামলা- আহত ২

                                                                                                                   অ- অ+

চকরিয়া উপজেলার পর্যটন জোন নিভৃত নিসর্গ পার্কে চকরিয়া পৌরসভার দুই কর্মচারীর ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকেলে এ ঘটনায় পৌরসভার সড়ক বাতি ও লাইটিং ইন্সপেক্টর মো. রাজিফুল মোস্তফা এবং সহকারী মাহবুব আলম গুরুতর আহত হন।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমানের নির্দেশে নিভৃত নিসর্গ পার্ক এলাকায় বিদ্যুৎ সংযোগ স্থাপনের কাজ করছিলেন তারা। কাজ চলাকালে হঠাৎ চিহ্নিত সন্ত্রাসীরা অতর্কিতভাবে হামলা চালায়। হামলাকারীরা লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে আহতদের ফেলে রেখে পালিয়ে যায়।

আহতদের স্থানীয়রা উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, রাজিফুল মোস্তফার অবস্থা আশঙ্কাজনক।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক মোহাম্মদ আতিকুর রহমান বলেন, “সরকারি দায়িত্ব পালনের সময় কর্মচারীদের ওপর এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

ঘটনার পর প্রশাসন ও পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু হয়েছে বলে চকরিয়া থানার ওসি জানিয়েছেন।

স্থানীয় সচেতন মহল এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT