সরকারি ৩২ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ - দৈনিক পাঠক কণ্ঠ
admin
১০ নভেম্বর ২০২৫, ৩:৫৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সরকারি ৩২ কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ

                                                                                                                   অ- অ+

দেশের ৩২টি কলেজে নতুন অধ্যক্ষ ও উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এর মধ্যে ২৭টি কলেজে অধ্যক্ষ ও ৫টি কলেজে উপাধ্যক্ষ নিয়োগ দেওয়া হয়েছে। আজ সোমবার (১০ নভেম্বর) মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে শিক্ষা ক্যাডারের ৩২ কর্মকর্তাকে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি বা পদায়ন করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ময়মনসিংহ আনন্দ মোহন কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুল হামিদ, ফরিদপুরের সারদা সুন্দরী সরকারি মহিলা কলেজে অধ্যক্ষ হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক আব্দুল্লাহ আল মাতীন, চট্টগ্রাম সরকারী কমার্স কলেজে অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. আলাউদ্দিন আল-আজাদ ও উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মোহাম্মদ এমদাদ হোছাইন নিয়োগ পেয়েছেন।

এছাড়া খুলনার সরকারি ব্রজলাল কলেজের অধ্যাপক সাইফুল ইসলাম, ঢাকার সরকারি সংগীত কলেজে অধ্যাপক নাদিয়া সোমা সামাদ, খুলনা রূপসা সরকারি কলেজে অধ্যাপক মো. আবদুল হামিদ, মিরপুর সরকারি মহিলা কলেজে অধ্যাপক আবু ছায়াদাত মো. নুরউদ্দিন চৌধুরী, মানিকগঞ্জের সরকারি দেবেন্দ্র কলেজের উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মল্লিক মো. তরিকুল ইসলাম, বগুড়া সরকারি কলেজে অধ্যাপক মোহাম্মদ মতিউর রহমান, যশোর সরকারি মাইকেল মধুসূদন কলেজে অধ্যক্ষ হিসেবে অধ্যাপক এস. এম. শফিকুল ইসলাম ও উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক এ মে এম রফিকুল ইসলাম, কুমিল্লা শিক্ষাবোর্ড সরকারি মডেল কলেজে অধ্যাপক মোহাম্মদ আবুল হোসেন, চট্টগ্রামের বোয়ালখালি স্যার আশুতোষ সরকারি কলেজে অধ্যাপক মো. জয়নাল আবেদীন, লালমনিরহাট সরকারি কলেজে অধ্যাপক আবু ইমাম মো. রাশেদুন্নবী, নরসিংদী মনোহরদী সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. আব্দুল মান্নান, চট্টগ্রামের সাতকানিয়া সরকারি কলেজে অধ্যাপক আবু রায়হান মো. আশিকুর রহমান, গোপালগঞ্জ সরকারি কলেজে অধ্যাপক শাহ মো. ইকবাল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

তালিকায় রয়েছে-কুড়িগ্রামের রাজিবপুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক মো. মেয়াজ্জেম হোসেন, মানিকগঞ্জ জেলার বানিয়াজুরী ইউনিয়ন সরকারি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আখেরুজ্জামান, রাজশাহী সরকারি সিটি কলেজের অধ্যক্ষ হিসেবে অধ্যাপক ড. মো: ইলিয়াছ উদ্দিন, খাগড়াছড়ির পানছড়ি সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক রাজিম উদ দৌলাহ, অধ্যাপক মো. ফরিদ আহমেদ, কুড়িগ্রাম সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মো: এরশাদুল হক, কুষ্টিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো: ফিরোজুল ইসলাম, নাটোরের নবাব সিরাজ-উদ-দৌলা সরকারি কলেজের অধ্যক্ষ মো. আব্দুল মতিন, নীলফামারীর কিশোরীগঞ্জ সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শাহজাহান নাসির, রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো: আবুল বাসার, লক্ষীপুরের রায়পুর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাসার, মানিকগঞ্জের ঘিওরের ঘিওর সরকারী কলেজের অধ্যক্ষ ফকির ফারুক আহম্মেদ, ঠাকুরগাঁও সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ মোকাররম হোসেন, খুলনার আযম খান সরকারী কমার্স কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম এবং বরিশালের বাকেরগঞ্জ সরকারী কলেজের অধ্যক্ষ আবু জাফর মুহা. হাবীবুর রহমান নিয়োগ পেয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১০

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১১

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১২

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৩

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৪

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৫

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৬

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৭

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

১৮

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

১৯

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

২০
Developed by : BDIX ROOT