ইন্টারনেট ছাড়াই চলবে গুগল ম্যাপ, সহজেই পাওয়া যাবে পথ নির্দেশনা - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ, অনলাইন ডেস্ক
১৬ নভেম্বর ২০২৫, ১:৩৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইন্টারনেট ছাড়াই চলবে গুগল ম্যাপ, সহজেই পাওয়া যাবে পথ নির্দেশনা

                                                                                                                   অ- অ+

ভ্রমণে নেটওয়ার্ক না থাকা বা মোবাইল ডাটা শেষ হয়ে যাওয়ায় অনেকেই বিপাকে পড়েন, বিশেষ করে অপরিচিত এলাকায় দিকনির্দেশনার প্রয়োজন হলে। তবে অনেক ব্যবহারকারীই জানেন না, গুগল ম্যাপ অফলাইনেও কাজ করে—শুধু আগে থেকে সংশ্লিষ্ট এলাকার মানচিত্র ডাউনলোড করে রাখতে হবে।

গুগলের এই জনপ্রিয় অ্যাপ এখন পুরো বিশ্বকে এনে দিয়েছে হাতের মুঠোয়। শহর–গ্রাম–দুর্গম যেখানেই যান না কেন, একবার ম্যাপ ডাউনলোড করে রাখলে ইন্টারনেট ছাড়াই পাওয়া যাবে নেভিগেশন, রুট, রাস্তার নাম, ফুয়েল স্টেশন, রেস্টুরেন্ট, হাসপাতালসহ গুরুত্বপূর্ণ স্থানের তথ্য।

কীভাবে ব্যবহার করবেন অফলাইন গুগল ম্যাপ? অফলাইনে ম্যাপ ব্যবহার করতে যা করতে হবে—

*গুগল ম্যাপ অ্যাপ খুলে ডান পাশে থাকা প্রোফাইল আইকনে ট্যাপ করুন।
*সেখানে Offline maps অপশন নির্বাচন করুন।
*এরপর Select your own map–এ গিয়ে যেই এলাকার মানচিত্র প্রয়োজন সেটি নির্বাচন করুন।
*শেষে Download বাটনে ট্যাপ করলেই ডাউনলোড শুরু হবে।

একবার ডাউনলোড করা হলে মোবাইল ডেটা বা ওয়াই–ফাই বন্ধ থাকলেও নির্দিষ্ট এলাকার রুট দেখা যাবে এবং নেভিগেশন ব্যবহার করা যাবে। এমনকি সার্চ বারের মাধ্যমে লোকেশনও খুঁজে পাওয়া যাবে।

যা অফলাইনে পাওয়া যাবে না
অফলাইন ম্যাপে রিয়েল–টাইম ট্রাফিক তথ্য, হাঁটা বা সাইকেল চলাচলের নির্দেশনা এবং বিকল্প রুট দেখায় না। তবে গাড়ি চলাচলের মূল রুট সহজেই ব্যবহার করা যায়।
ম্যাপের মেয়াদ ১৫ দিন

ডাউনলোড করা অফলাইন ম্যাপের একটি মেয়াদ থাকে। সাধারণত ১৫ দিনের মধ্যে এটি এক্সপায়ার হয়ে যায়। তবে ডিভাইস ওয়াই–ফাইতে যুক্ত থাকলে ম্যাপ স্বয়ংক্রিয়ভাবে আপডেট হয়।

অপরিচিত বা নেটওয়ার্কবিহীন এলাকায় যাত্রার আগে প্রয়োজনীয় স্থানগুলোর অফলাইন ম্যাপ ডাউনলোড করে রাখলে যেকোনো পরিস্থিতিতেই দিকনির্দেশনা পেতে আর সমস্যা হবে না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লামায় অবৈধ বালু উত্তোলনে যুবকের কারাদণ্ড

ঐতিহ্যের টানে মুখর চট্টগ্রাম লালদীঘিতে বসছে ১১৭তম জব্বরের বলি খেলা

চকরিয়ায় ১০ হাজার ভূমিহীন পরিবারের আশ্রয়স্থল প্রতিষ্ঠানে ৫ সদস্যের কমিটি

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

১০

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

১১

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

১২

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১৩

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১৪

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১৫

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৬

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৭

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৮

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৯

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

২০
Developed by : BDIX ROOT