জনসেবা ও নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
১৭ জানুয়ারী ২০২৬, ১২:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জনসেবা ও নিরাপত্তার ওপর গুরুত্ব দিয়ে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করলেন পুলিশ সুপার

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম (লামা, বান্দরবান)
বান্দরবানের লামা থানার কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ি পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার মোঃ আবদুর রহমান। আজ ১৭ জানুয়ারি (শনিবার) তিনি ফাঁড়িটির সার্বিক কার্যক্রম ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সরজমিনে পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার ফাঁড়িতে কর্মরত পুলিশ সদস্যদের আবাসন, স্বাস্থ্যকর খাবার, চিকিৎসা এবং বিশুদ্ধ পানির সুব্যবস্থাসহ দৈনন্দিন সুযোগ-সুবিধার খোঁজখবর নেন। তিনি পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত নিরাপত্তা নিশ্চিত করার বিষয়ে গুরুত্বারোপ করেন।

বিশেষ করে রাত্রিকালীন নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার জন্য তিনি সংশ্লিষ্টদের কড়া নির্দেশ দেন। সামনে জাতীয় নির্বাচন ও গণভোটের মতো গুরুত্বপূর্ণ বিষয় থাকায়, মাঠ পর্যায়ে জনসচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষকে আইনি কার্যক্রমে উদ্বুদ্ধ করতে পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।

ফাঁড়ির সদস্যদের উদ্দেশ্যে পুলিশ সুপার বলেন, প্রত্যেককে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করতে হবে। সাধারণ মানুষের সাথে মানবিক আচরণ বজায় রেখে পেশাদারিত্বের মাধ্যমে সর্বোচ্চ পুলিশি সেবা নিশ্চিত করাই হবে মূল লক্ষ্য।

পরিদর্শনকালে কেয়াজুপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বান্দরবানের লামায় ৮ কেন্দ্রে এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষা শুরু

হারবাংয়ে ৩০শতক বনভূমি দখলমুক্ত, অবৈধ স্থাপনা উচ্ছেদ

রামুতে পারিবারিক কলহে চকরিয়ার ব্যবসায়ী তাকিব’র মৃত্যু

জনস্বাস্হ্য  সুরক্ষায়, পরিবেশ সংরক্ষণ, টেকসই কৃষি ফলনে বায়োপেষ্টিসাইড ব্যবহারের বিকল্প নেই 

চকরিয়ায় বালু উত্তোলনে প্রাণগেল এক শ্রমিকের

জ্বালানী খাতে সক্ষমতাবৃদ্ধিতে নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বাড়ানোর বিকল্প নাই

বন অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে পরিবেশ মন্ত্রীর মতবিনিময়

বাংলাদেশের গার্মেন্টস খাত দেশের অর্থনীতির মেরুদণ্ড – বিজিএলসি

নববর্ষের প্রেরণা: ঐতিহ্য, মানবতা ও পরিবেশ সচেতনতার অঙ্গীকার

সব জাতিসত্তার ঐক্যে গড়ে উঠবে নতুন বাংলাদেশ: মন্ত্রী দীপেন দেওয়ান

১০

মাদকের ভয়াল থাবায় গ্রাস,আমাদের যুব সমাজ!

১১

হায়দারনাশী গ্রামার স্কুল’এ বার্ষিক সাংস্কৃতিক ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় 

১২

প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান নিয়োগ পরীক্ষা ১৮ এপ্রিল

১৩

সাউদার্ন ইউনিভার্সিটিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

১৪

লামা সদর ইউপি নির্বাচনে শামসুল হকের মেম্বার পদের প্রার্থীতা ঘিরে ইতিবাচক সাড়া!

১৫

‘বৈসাবি’ নয়, প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব স্বকীয়তায় উৎসব পালনের আহ্বান পার্বত্য মন্ত্রীর

১৬

অধ্যাদেশ বাতিল নয়, সংসদে আইনে পরিণতের দাবি : মোহাম্মদ উল্লাহ

১৭

“লামা সরকারি মাতামুহুরি কলেজে সাইবার অপরাধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত”

১৮

সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে চট্টগ্রাম দক্ষিণ  জেলা ছাত্রদলের সদস্য নিজাম উদ্দীন বহিষ্কার

১৯

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

২০
Developed by : BDIX ROOT