
চকরিয়া প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশে গড়ে ওঠা তথাকথিত দন্ত চিকিৎসা চেম্বারগুলো নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে। অভিযোগ উঠেছে, কোনো ধরনের প্রাতিষ্ঠানিক যোগ্যতা বা স্বীকৃতি ছাড়াই এসব চেম্বারে দাঁতের চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, হাসপাতালের দুই পাশেই এমন একাধিক চেম্বার গড়ে উঠেছে যেখানে চিকিৎসকের পরিবর্তে ‘প্রোপাইটর’ পরিচয়ে ব্যক্তিরা সরাসরি চিকিৎসা কার্যক্রম চালাচ্ছেন। বৈধ লাইসেন্স বা বিএমডিসি নিবন্ধন ছাড়াই দাঁত তোলাসহ বিভিন্ন জটিল সেবা দেওয়ার ফলে সাধারণ রোগীরা প্রতিনিয়ত স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী জানান, ভুল চিকিৎসার শিকার হওয়ার পর তিনি বুঝতে পারেন সেখানে কোনো দক্ষ চিকিৎসক নেই। এ বিষয়ে প্রতিকার চেয়ে কক্সবাজার সিভিল সার্জন কার্যালয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।
সচেতন মহলের মতে, দন্ত চিকিৎসার মতো স্পর্শকাতর বিষয়ে অযোগ্য ব্যক্তিদের এমন দৌরাত্ম্য জনস্বাস্থ্যের জন্য বড় হুমকি। তারা অবিলম্বে এসব ভুয়া চেম্বারে অভিযান চালিয়ে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যাযতবে স্থানীয়রা আশা করছেন, দ্রুত তদন্তের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা হবে।়নি।
মন্তব্য করুন