মাহে রমজান উপলক্ষে লামায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে উপজেলা কৃষি বিপণন কমিটির মতবিনিময় সভা - দৈনিক পাঠক কণ্ঠ
লামা ( বান্দরবান ) সংবাদদাতা
৫ ফেব্রুয়ারী ২০২৬, ৩:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

মাহে রমজান উপলক্ষে লামায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে উপজেলা কৃষি বিপণন কমিটির মতবিনিময় সভা

                                                                                                                   অ- অ+

নজরুল ইসলাম
আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে লামা উপজেলায় নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার লক্ষ্যে উপজেলা কৃষি বিপণন কমিটির উদ্যোগে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভাটি উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ মঈন উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), লামা। সভায় সভাপতিত্ব করেন জনাব মোঃ বোরহান, উপজেলা কৃষি বিপণন কর্মকর্তা (ভারপ্রাপ্ত)।
এসময় উপজেলা কৃষি বিপণন কমিটির সকল সদস্যসহ উপজেলার বিভিন্ন বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় প্রধান অতিথি তার বক্তব্যে পবিত্র মাহে রমজানের সংযম, নৈতিকতা ও মানবিক দৃষ্টিভঙ্গির কথা স্মরণ করিয়ে দিয়ে সকল ব্যবসায়ীকে ন্যায্য ও সহনীয় মূল্যে পণ্য বিক্রির আহ্বান জানান। তিনি বলেন, রমজানে সাধারণ মানুষের কষ্ট লাঘবে ব্যবসায়ীদের দায়িত্বশীল ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এছাড়াও সভায় রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখা, কৃত্রিম সংকট সৃষ্টি রোধ এবং বাজার মনিটরিং জোরদারসহ করণীয় বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাহে রমজান উপলক্ষে লামায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে উপজেলা কৃষি বিপণন কমিটির মতবিনিময় সভা

লামা ও আলীকদমে ভোট কেন্দ্রে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন সংক্রান্ত সভা অনুষ্ঠিত

চকরিয়ায় প্রধান শিক্ষক ও সরকারি কর্মকর্তাদের ওপর ডাকাতি

কক্সবাজার-১ আসনে সুন্নি জোটের প্রার্থী না থাকায় ভোটের সমীকরণ বদলাচ্ছে

গজালিয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের সাপমারা ঝিরিতে ধানের শীষের উঠান বৈঠক অনুষ্ঠিত

হাসনাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শুদ্ধাচার লুডু প্রতিযোগিতা অনুষ্ঠিত

চকরিয়া পূর্ব বড় ভেওলা নয়াপাড়া ইয়াং স্টার ক্লাবের নাইট শো ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল সম্পন্ন

চকরিয়ায় ধানের শীষের পক্ষে পৌরসভা সাইবার দলের ব্যাপক গণসংযোগ

চকরিয়ায় মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের পরিচিতি সভা সম্পন্ন

চকরিয়া খুটাখালীতে ভবনে কাজ করার সময় বৈদ্যুতিক লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শ্রমিকের মৃত্যু

১০

ভোটার উদ্বুদ্ধকরণে লামায় ভ্রাম্যমাণ ট্রাকযোগে সংগীতানুষ্ঠান

১১

“আপনারা একদিকে পর্দানশীন, আবার প্রগতিশীল”— বদরখালী নারী সমাবেশে সালাহ উদ্দিন আহমদ

১২

বদরখালীতে গণসংযোগ ও মরহুম ইকবাল বদরীর কবর জিয়ারত করলেন সালাহ উদ্দিন আহমদ

১৩

লামায় অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ১ জনকে ৬দিনের জেল, বালুসহ ট্রাক জব্দ

১৪

লামায় পাহাড়ি শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ

১৫

নির্বাচনী প্রচারণায় ফাঁসিয়াখালীতে ব্যস্ত সময় পার করছেন বিএনপির প্রার্থী সাঁচিং প্রু

১৬

সনাতন ধর্মাবলম্বীদের ন্যায্য দাবি রক্ষা করবে বিএনপি: বিশ্বাস পাড়ার পথসভায় সালাহউদ্দিন

১৭

মসজিদে ভোট না চেয়ে দোয়া চাইলেন সালাহউদ্দিন আহমদ

১৮

রূপসী পাড়া ইউনিয়নে বিএনপি মনোনীত সাঁচিং প্রু জেরির বিশাল নির্বাচনী পথসভা

১৯

চকরিয়া বালিকা বিদ্যালয় সড়কে ট্রাক চলাচল: সিদ্ধান্ত কাগজে থাকলেও দুর্ভোগ রাজপথে

২০
Developed by : BDIX ROOT