শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশে জনগণের প্রতি শান্তির আহ্বান- প্রধান উপদেষ্টা - দৈনিক পাঠক কণ্ঠ
দৈনিক পাঠক কণ্ঠ, অনলাইন ডেস্ক
১৭ নভেম্বর ২০২৫, ১০:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শেখ হাসিনা ও আসাদুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশে জনগণের প্রতি শান্তির আহ্বান- প্রধান উপদেষ্টা

                                                                                                                   অ- অ+

অন্তর্বর্তীকালীন সরকারের জরুরি বিবৃতি: শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডাদেশের পর জনগণের প্রতি শান্তির আহ্বান

ঢাকা, নভেম্বর ১৭, ২০২৫: মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডাদেশকে ‘ঐতিহাসিক রায়’ হিসেবে অভিহিত করে একটি জরুরি বিবৃতি দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। এই রায়ের গভীর তাৎপর্য উপলব্ধি করে সরকার সারাদেশের সর্বস্তরের জনগণকে শান্ত, সংযত ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছে।

দেশের প্রধান উপদেষ্টা ডক্টর মুহম্মদ ইউনূস তার ফেসবুক ভেরিফাইড পেইজের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেন।

বিবৃতিতে বলা হয়, জনগণের, বিশেষ করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্বজনদের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রায়কে ঘিরে জনমনে স্বাভাবিকভাবেই গভীর আবেগ সৃষ্টি হতে পারে। সরকার এই আবেগকে সম্মান জানালেও, জনশৃঙ্খলা বিঘ্নিত করে এমন কোনো পদক্ষেপ না নেওয়ার জন্য দৃঢ়ভাবে সতর্ক করেছে।

রায়-পরবর্তী সময়ে কোনো ধরনের উচ্ছৃঙ্খলতা, উত্তেজনাপ্রসূত আচরণ, সহিংসতা বা আইনবিরোধী কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সরকার সবাইকে বিশেষ অনুরোধ জানিয়েছে।

অন্তর্বর্তীকালীন সরকার আরও স্পষ্ট করে জানিয়েছে যে, “যে কোনো ধরনের অরাজকতা, বিশৃঙ্খলা বা জনশৃঙ্খলা ভঙ্গের চেষ্টা কঠোরভাবে দমন করা হবে।” সরকার এই ঐতিহাসিক মুহূর্তে দেশের নাগরিক সমাজকে সর্বোচ্চ সংযম ও দায়িত্বশীলতা বজায় রাখার ওপর গুরুত্ব আরোপ করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাতামুহুরিতে ডুবে দুই কিশোরীর মৃত্যু, নেপথ্যে অবৈধ বালু উত্তোলনের গর্ত

স্বাধীনতার ৫৪ বছরেও নেই ব্রিজ, ভোগান্তিতে এলাকাবাসী

আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ উদযাপন

“লামায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন ১০ মার্চ, তালিকায় ১০৯৭ উপকারভোগী”

লামায় মাদ্রাসা শিক্ষকের বাগান থেকে জোরপূর্বক গাছ কেটে নিয়ে গেলো দূর্বৃত্তরা

চকরিয়ায় জাল দলিল তৈরি করে জমি দখলের অপচেষ্টা, সংবাদ সম্মেলনে ভুক্তভোগীদের অভিযোগ

জালালাবাদ ওয়ার্ডের সেবক হতে চাই – কাউন্সিলর প্রার্থী মো.নজরুল ইসলাম

ওলামা দল চট্টগ্রাম মহানগর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

চকরিয়ার বরইতলীতে সূর্যমুখীর হাসিঃ নতুন সম্ভাবনায় উজ্জ্বল কৃষকের স্বপ্ন

চকরিয়ায় মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল

১০

চট্টগ্রাম আঞ্চলিক শিল্প অঞ্চল শ্রমিক দলের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন

১১

বান্দরবানের লামায় মাশরুম চাষের দলভুক্ত চাষী প্রশিক্ষণ অনুষ্ঠিত

১২

লামা সাংবাদিক ইউনিয়নের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৩

ব্যবসায়ী,সরকারী ও ট্রাষ্টের অর্থ আত্মসাৎ,জমি জবরদখল করা বাসু নাথ আটক

১৪

আমি নির্বাচিত হলে একটি আধুনি ওয়ার্ড উপহার দেব- কাউন্সিলর প্রার্থী নাসিমা আলম

১৫

আর কত নারী-শিশু ধর্ষিত হলে বন্ধ হবে এই নৃশংসতা! – শিশু কিশোর সংহতি সংগঠনের মানববন্ধনে বক্তারা

১৬

চকরিয়া পৌরসভা ৯নং ওয়ার্ড ইমারত জামায়াতের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন

১৭

জাতীয় বিদ্যুৎ শ্রমিক কর্মচারী ইউনিয়নের উদ্যোগে চকরিয়ায় ইফতার মাহফিল অনুষ্ঠিত

১৮

কক্সবাজারে গ্যাসপাম্পে বিস্ফোরণ, দগ্ধ ও ক্ষতিগ্রস্তদের খোঁজ নিতে এমপি কাজলকে প্রধানমন্ত্রীর ফোন

১৯

ফাঁসিয়াখালীতে ফ্যামিলি কার্ড তথ্য যাচাই কার্যক্রমের উদ্বোধন

২০
Developed by : BDIX ROOT