
বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) ৮ম এনটিআরসিএ নিয়োগ (প্রতিষ্ঠান প্রধান ও সহকারী প্রধান) পরীক্ষা-২০২৬ এর MCQ পরীক্ষা অনুষ্ঠানের তারিখ ও সময়সূচি প্রকাশ করেছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১৮ এপ্রিল ২০২৬ (শনিবার) এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
এনটিআরসিএ সূত্রে জানা গেছে, পরীক্ষাটি চারটি গ্রুপে বিভক্ত করে আলাদা আলাদা সময়ে নেওয়া হবে। সময়সূচি অনুযায়ী—
ক-গ্রুপ: সকাল ৯:০০টা থেকে ১০:০০টা
খ-গ্রুপ: সকাল ১১:০০টা থেকে ১২:০০টা
গ-গ্রুপ: দুপুর ২:০০টা থেকে ৩:০০টা
ঘ-গ্রুপ: বিকেল ৪:০০টা থেকে ৫:০০টা
বিজ্ঞপ্তিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক ও সুপার পদে আবেদনকারীদের জন্য পৃথক গ্রুপভিত্তিক পরীক্ষার সময় নির্ধারণ করা হয়েছে।
এনটিআরসিএ জানিয়েছে, পরীক্ষার বিস্তারিত তথ্য জানতে প্রার্থীদের NTRCA-এর ওয়েবসাইট এবং এনজিআই টেলিটক ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে স্বাক্ষর করেন এনটিআরসিএ’র পরীক্ষা মূল্যায়ন ও প্রত্যয়ন শাখার পরিচালক (উপসচিব) ড. মোহা. মনজুরুল হাসান।
মন্তব্য করুন