চকরিয়ায় শতবর্ষের ভোগদখলীয় জমিতে সশস্ত্র হামলা, জবরদখলের চেষ্টা,আতঙ্কে এলাকাবাসী - দৈনিক পাঠক কণ্ঠ
চকরিয়া ( কক্সবাজার) সংবাদদাতা
৬ এপ্রিল ২০২৬, ১২:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

চকরিয়ায় শতবর্ষের ভোগদখলীয় জমিতে সশস্ত্র হামলা, জবরদখলের চেষ্টা,আতঙ্কে এলাকাবাসী

                                                                                                                   অ- অ+

মোঃ আবদুল্লাহ (আল-মামুন)

কক্সবাজারের চকরিয়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের চোয়াইন্যারকুম এলাকায় প্রায় এক শত বছর ধরে ভোগদখলে থাকা একটি জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে । স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী একটি চক্র সশস্ত্র অবস্থায় এসে জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালিয়েছে ।
ঘটনাটি ঘটে গত ৫ এপ্রিল রবিবার বিকেল আনুমানিক ৩টার দিকে । অভিযোগ অনুযায়ী, এলাকার মৃত মোস্তাক আহমদের পুত্র শাহাবুদ্দিন ও জাফর আলম (প্রকাশ জ্বীন জাফর)-এর নেতৃত্বে ৪০ থেকে ৪৫ জনের একটি সংঘবদ্ধ দল দেশীয় অস্ত্র দা, লাঠিসোটা নিয়ে স্থানীয় বশির আহমদের বসতবাড়িতে হামলা চালিয়ে দখলের চেষ্টা করে ।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে দুষ্কৃতিকারীরা পালিয়ে যায় । এতে তাৎক্ষণিক সংঘর্ষ এড়ানো সম্ভব হলেও এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে ।
স্থানীয় এক বৃদ্ধ জানান, এর আগেও একাধিকবার একই ব্যক্তিরা বশির আহমদের বসতভিটা থেকে গাছ কেটে নিয়ে গেছে । দীর্ঘদিন ধরে জমিটি নিয়ে বিরোধ থাকলেও সম্প্রতি তা সহিংস রূপ নিয়েছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভুক্তভোগী পরিবারটি তাদের পূর্বপুরুষদের সময় থেকে জমিটি ভোগদখল করে আসছে। কিন্তু হঠাৎ করেই একটি প্রভাবশালী মহল নিজেদের মালিকানা দাবি করে জোরপূর্বক দখলের চেষ্টা শুরু করে । এতে পরিবারটি চরম অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতায় ভুগছে ।
ভুক্তভোগীরা বলেন, আমাদের পূর্বপুরুষদের সময় থেকে আমরা এই জমিতে গাছপালা রোপন ও বাড়ি নির্মাণ করে বসবাস করে আসছি। এখন হঠাৎ কিছু লোক এসে নিজেদের মালিক দাবি করে অস্ত্রের ভয় দেখিয়ে দখল নিতে চাইছে ।
অভিযুক্তদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি ।
ঘটনার পর থেকে পুরো এলাকায় উত্তেজনা বিরাজ করছে । যে কোনো সময় বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা ।
এ বিষয়ে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা জানিয়েছেন, অভিযোগটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে । সত্যতা পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।
এলাকাবাসীর জোর দাবি, শতবর্ষের ভোগদখলীয় জমি রক্ষায় দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১০০ দিনের প্রতিশ্রুতি পূরণ: সচল হলো টেকনাফ বন্দর

জাতীয় ও আন্তর্জাতিক ক্রীড়া দিবসে লামায় ফুটবল ম্যাচ, ট্রাইব্রেকারে আলীকদমের জয়

চকরিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করে তমা কনস্ট্রাকশনের প্রতিশ্রোত নির্ধারিত বিকল্প সড়কের দাবীতে মানববন্ধন

চকরিয়ায় শতবর্ষের ভোগদখলীয় জমিতে সশস্ত্র হামলা, জবরদখলের চেষ্টা,আতঙ্কে এলাকাবাসী

চকরিয়ায় অপ-প্রচারের প্রতিবাদে ভুক্তভোগী মোস্তফা কামাল’র সংবাদ সম্মেলন

বরইতলী ইউনিয়ন বিভক্ত করে ‘পহরচাঁদা’ ইউনিয়ন গঠনের লক্ষ্যে ওয়ার্ডসীমা প্রস্তাব প্রকাশ

প্রাক্তন ছাত্রীর সাফল্যে গর্বিত পিতা-মাতাকে সম্মাননা প্রদান

ইয়াংছা সিএনজি সমবায় সমিতি লিঃ এর নবনির্বাচিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

লামায় বিশেষ অভিযানে ২ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার

লামা সরকারি উচ্চ বিদ্যালয়ে ঈদের ছুটি শেষে অনুপস্থিত প্রধান শিক্ষক, ভিন্নমত শিক্ষকদের মধ্যে

১০

প্রশাসনের নজর এড়িয়ে লামায় রোহিঙ্গা অনুপ্রবেশ, ক্যামেরায় ধরা পড়ল ৭ জন

১১

বান্দরবানের নুরুল আমিন চৌধুরী আরমান এপেক্স বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত

১২

ইয়াংছা সিএনজি মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতি লিঃ এর ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত

১৩

প্রচারিত সংবাদের প্রতিবাদ জানালেন ব্যবসায়ী মোঃ শাহজাহান

১৪

স্বাধীনতা দিবস কুচকাওয়াজে কোয়ান্টাম কসমো স্কুলের সাফল্য

১৫

“বান্দরবানের লামায় যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত”

১৬

নিখোঁজ বিজ্ঞপ্তি। খোঁজ পেতে এগিয়ে আসুন

১৭

সরকারি মাতামুহুরী কলেজের ভূমি দখল নিয়ে জরুরি সংবাদ সম্মেলন, অপপ্রচারের অভিযোগ

১৮

২৫ মার্চ গণহত্যা দিবস, মুক্তিযুদ্ধ বিষয়ক আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত!

১৯

লামায় পরিবহন সমবায় সমিতির উদ্যোগে ঈদ উপহার বিতরণ

২০
Developed by : BDIX ROOT