
মুহাম্মদ এমরান, বান্দরবান
ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে পার্বত্য বান্দরবান জেলার লামা উপজেলাধীন ০৩ নং ফাঁসিয়াখালী ইউনিয়নের ইয়াংছা সিএনজি, মাহিন্দ্রা ও টমটম মালিক সমবায় সমিতি লিঃ এর পরিচালনা কমিটির ত্রি- বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
নির্বাচনে আনারস প্রতীক নিয়ে ৪৮ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ ছাবের আহম্মেদ। দোয়াতকলম প্রতীক নিয়ে সর্বোচ্চ ৮০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে মোঃ আরফাতুল ইসলাম। এবং কাপ-পিরিচ প্রতীক নিয়ে ৫৯ ভোট পেয়ে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে মোঃ মহিম উদ্দিন।
শনিবার(২৮ মার্চ) সকাল ১০ টা থেকে শুরু করে বিকেল ৩টা পর্যন্ত ইয়াংছা বাজারস্থ সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ চলছে। উক্ত নির্বাচনে সভাপতি পদে ২ জন, সহ সভাপতি পদে ৩ জন ও সাধারণ সম্পাদক পদে ২ জন প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর আগে কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন জিয়াবুল ইসলাম এবং সদস্য নির্বাচিত হয়েছে উসমান গণি ও মোঃ ইউনুছ। ২০১৯ সালে প্রতিষ্ঠিত এ সংগঠনে মোট ভোটার সংখ্যা ১০০ জন, যার মধ্যে ৯৪টি ভোট কাস্ট হয়েছে। গোপন ব্যালটের মাধ্যমে সুন্দর পরিবেশে ভোটাররা ভোট প্রদান করছেন।
নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন উপজেলা সমবায় কর্মকর্তা জাবেদ মীরজাদা। উপ সহকারী কৃষি কর্মকর্তা অমর জিৎ দে ও আব্দুল খালেক সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করছেন।
কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে নির্বাচনে খুশি ভোটার এবং প্রার্থীরা।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোঃ আরফাতুল ইসলাম বলেন, আমার প্রতি সদস্য ভাইয়েরা যে ভালোবাসা দেখিয়েছে তার জন্য আমি চিরকৃতজ্ঞ থাকিবো। আমি আশা নয় বরং প্রত্যাশা করি আমাকে যে ভালোবাসা দিয়েছে আমি সঠিক দায়িত্ব পালনের মাধ্যমে তার প্রতিদান দেওয়ার চেষ্টা করবো।
নবনির্বাচিত সভাপতি মোঃ ছাবের আহাম্মদ
নির্বাশনে সন্তুষ্ট হয়ে নির্বাচন পরিচালনা কমিটির সবাইকে ধন্যবাদ জানিয়ে সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সেইসাথে তার উপর অর্পিত দায়িত্ব সুন্দর ও সঠিক ভাবে পালন করবে বলে কথা দিয়েছেন।
মন্তব্য করুন